ঢাকা ১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

পাকিস্তান সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ, জয়খরা কাটছেই না টাইগারদের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 125

ছবি সংগৃহীত

হারের বৃত্ত থেকে যেন কোনোভাবেই বের হতে পারছে না বাংলাদেশ। লাহোরে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক পাকিস্তানের কাছে সাত উইকেটে হেরে হোয়াইটওয়াশের লজ্জা নিয়েই দেশে ফিরছে লিটন দাসের দল। এই নিয়ে টানা পাঁচ ম্যাচে হারল টাইগাররা।

সিরিজের আগেই শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ জিতলেও পরের দুই ম্যাচে হেরে বসেছিল বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় এবার পাকিস্তানের মাটিতেও ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করল তারা।

আরও পড়ুন  গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই: তথ্যমন্ত্রী

গতকাল লাহোরে সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন শুরুটা দারুণ করেন। উদ্বোধনী জুটিতে আসে ১১০ রান। তামিম ৪২ ও ইমন ৬৬ রানের ঝলমলে ইনিংস খেলেন। তবে এই ভালো শুরুটা কাজে লাগাতে ব্যর্থ হন পরের ব্যাটাররা। অধিনায়ক লিটন দাস, তাওহিদ হূদয়সহ মিডল অর্ডার ব্যাটাররা ধারাবাহিক ব্যর্থতায় ৬ উইকেটে ১৯৬ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।

জয়ের জন্য ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। সাহিবজাদা ফারহান শূন্য রানে বিদায় নেন। তবে এরপর সাইম আইয়ুব ও মোহাম্মদ হারিস দ্বিতীয় উইকেটে গড়ে তোলেন ৯২ রানের জুটি। সাইম ৪৫ রানে আউট হলেও আরেক প্রান্তে আগ্রাসী রূপে দেখা দেন হারিস।

বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হয়ে ৪৬ বলে ৮ চার ও ৭ ছক্কায় টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন মোহাম্মদ হারিস। ১০৭ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। হাসান নাওয়াজ ২৬ রান করে আউট হলেও জয়ের পথে বাধা হতে পারেননি।

এই হারে হতাশাজনকভাবে শেষ হলো বাংলাদেশের পাকিস্তান সফর। টানা পাঁচ ম্যাচে হার, হোয়াইটওয়াশ আর ব্যাটিং-বোলিং দুই বিভাগেই অসহায় পারফরম্যান্স—সব মিলিয়ে সমালোচনার ঝড় সামলাতে প্রস্তুত থাকতে হবে লিটনদের। সামনে আরও কঠিন চ্যালেঞ্জ, তার আগে দল পুনর্গঠনের কাজটা জরুরি হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তান সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ, জয়খরা কাটছেই না টাইগারদের

আপডেট সময় ০৯:৫৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

হারের বৃত্ত থেকে যেন কোনোভাবেই বের হতে পারছে না বাংলাদেশ। লাহোরে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক পাকিস্তানের কাছে সাত উইকেটে হেরে হোয়াইটওয়াশের লজ্জা নিয়েই দেশে ফিরছে লিটন দাসের দল। এই নিয়ে টানা পাঁচ ম্যাচে হারল টাইগাররা।

সিরিজের আগেই শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ জিতলেও পরের দুই ম্যাচে হেরে বসেছিল বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় এবার পাকিস্তানের মাটিতেও ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করল তারা।

আরও পড়ুন  পাকিস্তানে তালেবান বিদ্রোহীদের হামলায় ৫ পুলিশ কর্মকর্তা নিহত