ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

পাকিস্তানে তালেবান বিদ্রোহীদের হামলায় ৫ পুলিশ কর্মকর্তা নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 369

ছবি সংগৃহীত

পাকিস্তানে আবারও ভয়াল রূপে হাজির হয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবারপাখতুনখোয়া প্রদেশে একের পর এক হামলায় পাঁচ পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। শুক্রবার এই হামলার তথ্য নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

খাইবারপাখতুনখোয়ার অন্তত পাঁচটি এলাকায় সমন্বিতভাবে হামলা চালানো হয়। হামলাগুলোর দায়িত্ব নিয়েছে টিটিপি নিজেই। প্রদেশটির রাজধানী পেশোয়ারের পুলিশপ্রধান কাশেম আলী জানান, সাম্প্রতিক সময়ে পুলিশকে লক্ষ্য করে এমন আক্রমণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে।

আরও পড়ুন  ইরানের আর হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: রুবিও

তিনি বলেন, টিটিপি ‘বসন্ত অভিযান’ নামে এক নতুন সন্ত্রাসী অভিযানের ঘোষণা দেওয়ার পর মাত্র দুই দিনের মধ্যেই নয়টি হামলা চালিয়েছে তারা। মার্চের মাঝামাঝি সময় থেকেই তারা এই ‘অভিযান’ শুরু করে। এরপর থেকে শুধুমাত্র খাইবারপাখতুনখোয়াতেই ৮০টিরও বেশি হামলার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, টিটিপি নতুন করে সংগঠিত হচ্ছে এবং সীমান্তবর্তী অঞ্চলে তাদের তৎপরতা বাড়িয়েছে। আফগানিস্তান সীমান্ত ঘেঁষা এই প্রদেশেই অতীতে বহুবার তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এবারও তারা সেখান থেকেই অভিযান পরিচালনা করছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবারই পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের মনোবল ভাঙার চেষ্টা করছে টিটিপি। তবে স্থানীয় প্রশাসন বলছে, তারা আতঙ্ক নয় বরং প্রতিরোধের ভাষায় জবাব দিতে প্রস্তুত।

এত সব নিরাপত্তা সতর্কতার মাঝেও এ ধরনের সমন্বিত হামলা স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। পুলিশের পাশাপাশি সাধারণ নাগরিকরাও শঙ্কিত, কখন কোথায় আঘাত হানে টিটিপির সশস্ত্র সদস্যরা তা কেউই ঠিক করে বলতে পারছে না।

জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে সমন্বিত পদক্ষেপ ছাড়া এই জঙ্গি তৎপরতা থামানো কঠিন হয়ে পড়বে এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে তালেবান বিদ্রোহীদের হামলায় ৫ পুলিশ কর্মকর্তা নিহত

আপডেট সময় ০১:১৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

পাকিস্তানে আবারও ভয়াল রূপে হাজির হয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবারপাখতুনখোয়া প্রদেশে একের পর এক হামলায় পাঁচ পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। শুক্রবার এই হামলার তথ্য নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

খাইবারপাখতুনখোয়ার অন্তত পাঁচটি এলাকায় সমন্বিতভাবে হামলা চালানো হয়। হামলাগুলোর দায়িত্ব নিয়েছে টিটিপি নিজেই। প্রদেশটির রাজধানী পেশোয়ারের পুলিশপ্রধান কাশেম আলী জানান, সাম্প্রতিক সময়ে পুলিশকে লক্ষ্য করে এমন আক্রমণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে।

আরও পড়ুন  গাজায় ফের ইসরায়েলি হামলা, একদিনেই নিহত ৫১