ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

ইয়েমেনের হামলার জেরে উত্তর লোহিত সাগর থেকে সরে গেছে মার্কিন নৌবহর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • / 243

ইয়েমেনের হামলার জেরে উত্তর লোহিত সাগর থেকে সরে গেছে মার্কিন নৌবহর

একটি মার্কিন বিমানবাহী রণতরী ও কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজে প্রতিশোধমূলক হামলা চালানোর কথা ঘোষণা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এটি বলেছে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান ভয়াবহ গণহত্যার প্রতি ওয়াশিংটনের সমর্থনের প্রতিবাদে এ হামলা চালানো হয়েছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা বিগত ৪৮ ঘণ্টায় যেসব মার্কিন রণতরীতে হামলা চালিয়েছে সেগুলোর মধ্যে বিমানবাহী জাহাজ ইউএসএস হ্যারি ট্রুম্যান অন্যতম। ক্রুজ ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক-ভর্তি ড্রোন ব্যবহার করে লোহিত সাগরের উত্তর অংশে মোতায়েন এসব মার্কিন রণতরীতে আঘাত হানা হয়।

আরও পড়ুন  আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের মেয়েদের রূপকথার অভিষেক

ইয়েমেনের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এ হামলার মাধ্যমে হ্যারি ট্রুম্যান যুদ্ধজাহাজ থেকে ইয়েমেনের বিরুদ্ধে পরিকল্পিত আরেকটি মার্কিন বিমান হামলা বানচাল করে দেয়া সম্ভব হয়েছে। তাদের হামলার ফলে বিমানবাহী রণতরীটিসহ সবগুলো মার্কিন যুদ্ধজাহাজ লোহিত সাগরের উত্তর অংশ থেকে সরে গেছে।

এছাড়া, বিবৃতিতে ইহুদিবাদী ইসরাইলেও নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, ইসরাইলের রাজধানী তেল আবিবের নিকটবর্তী ইয়াফা শহরে তিনটি পাইলটবিহীন বিমান বা ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয়। ড্রোনগুলো তাদের পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে।

গাজা উপত্যকায় ইহুদিবাদী বাহিনীর ভয়াবহ গণহত্যার প্রতিবাদে ইয়েমেন তেল আবিবের বিরুদ্ধে যে সামরিক অভিযান চালাচ্ছে তা গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত চলবে বলে বিবৃতিতে প্রত্যয় জানানো হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

ইয়েমেনের হামলার জেরে উত্তর লোহিত সাগর থেকে সরে গেছে মার্কিন নৌবহর

আপডেট সময় ১২:৩৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

একটি মার্কিন বিমানবাহী রণতরী ও কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজে প্রতিশোধমূলক হামলা চালানোর কথা ঘোষণা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এটি বলেছে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান ভয়াবহ গণহত্যার প্রতি ওয়াশিংটনের সমর্থনের প্রতিবাদে এ হামলা চালানো হয়েছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা বিগত ৪৮ ঘণ্টায় যেসব মার্কিন রণতরীতে হামলা চালিয়েছে সেগুলোর মধ্যে বিমানবাহী জাহাজ ইউএসএস হ্যারি ট্রুম্যান অন্যতম। ক্রুজ ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক-ভর্তি ড্রোন ব্যবহার করে লোহিত সাগরের উত্তর অংশে মোতায়েন এসব মার্কিন রণতরীতে আঘাত হানা হয়।

আরও পড়ুন  খেলাধুলার আনন্দে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন