০৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
জনসম্মুখে প্রথমবার বক্তব্য রাখলেন জাইমা রহমান হৃদয় ম্যাজিকে রংপুরের জয়, এক ম্যাচে জোড়া সেঞ্চুরি জয় দিয়ে শুরু বাংলার বাঘিনিদের বাছাইপর্বের লড়াই ‘যথেষ্ট সংস্কার হলেও পুলিশ সংস্কার প্রত্যাশা অনুযায়ী হয়নি’: আসিফ নজরুল ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ স্থায়ী আসন পেতে দিতে হবে ১ বিলিয়ন ডলার। প্রস্তুতি না থাকায় ইরান হামলা থেকে ট্রাম্পকে থামালো ইসরায়েল। গ্রিনল্যান্ড ইস্যুতে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিলো জার্মানি সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে মা ও শিশুর পোড়া মরদেহ উদ্ধার ​নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আজ অভিযোগ গঠনের শুনানি

হংকং বিমানবন্দরে বড় দুর্ঘটনা: সাগরে পড়ল কার্গো প্লেন, নিহত ২ কর্মী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / 185

ছবি সংগৃহীত

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ এক বিমান দুর্ঘটনা সংঘটিত হয়েছে। রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে একটি কার্গো প্লেন। এতে বিমানবন্দরের দুইজন গ্রাউন্ড স্টাফ নিহত হয়েছেন। তবে প্লেনে থাকা চারজন ক্রু সদস্য জীবিত আছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (২০ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

[bsa_pro_ad_space id=2]

প্রতিবেদনে বলা হয়েছে, এমিরেটসের ফ্লাইট ইকেএ ৯৭৮৮ পরিচালনা করছিল তুরস্কের কার্গো এয়ারলাইন এয়ার এ সি টি। স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে দুবাই থেকে হংকং পৌঁছানোর পর উত্তর দিকের রানওয়েতে নামার সময় প্লেনটি একটি গ্রাউন্ড যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায় এবং সাগরে গিয়ে পড়ে।

হংকং সিভিল অ্যাভিয়েশন বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার পর বিমানবন্দরের দুইজন কর্মী সাগরে পড়ে যান। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও পরে দুজনই মারা যান বলে নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম আরটিএইচকে।

এদিকে দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট রানওয়েটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বিমানবন্দরের বাকি দুইটি রানওয়ে চালু রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বিমানবন্দরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা গেছে, আজকের জন্য অন্তত ১১টি কার্গো ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

দুর্ঘটনার পর উদ্ধার কাজে হংকং সরকারের ফ্লাইং সার্ভিসের হেলিকপ্টার ও ফায়ার সার্ভিসের উদ্ধার জাহাজ অংশ নেয়। বিষয়টি নিয়ে স্থানীয় সময় সকাল ১০টায় সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

[bsa_pro_ad_space id=4]

হংকং বিমানবন্দরে বড় দুর্ঘটনা: সাগরে পড়ল কার্গো প্লেন, নিহত ২ কর্মী

আপডেট সময় ১০:৩৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫