ঢাকা ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা
আজ জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ ও সেরার তালিকায় বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / 623

ছবি: সংগৃহীত

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণকারী দেশের তালিকায় দীর্ঘদিন ধরেই গৌরবময় অবস্থানে রয়েছে বাংলাদেশ। জাতিসংঘের তথ্য অনুসারে, ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ছিল শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। কখনো প্রথম, কখনো দ্বিতীয় অবস্থানে থেকেও বাংলাদেশের অবস্থান বরাবরই মর্যাদার।

 বাংলাদেশ ১৯৮৮ সালে ইরান-ইরাক যুদ্ধবিরতি পর্যবেক্ষণে প্রথমবারের মতো জাতিসংঘ মিশনে অংশ নেয়। এরপর থেকে ৩৭ বছরে ৬৩টি জাতিসংঘ মিশনে অংশ নিয়ে বিশ্বের ৪৩টি দেশে গৌরবময় অবদান রেখেছে। এ পর্যন্ত শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছেন মোট দুই লাখ ৫৫৮ জন, এর মধ্যে নারী সদস্য ৩,৬৪৫ জন।

আরও পড়ুন  নাটোরে বিএসআরআই উদ্ভাবিত আখ চাষে কৃষকের ভাগ্য বদল

বাংলাদেশ সেনাবাহিনী থেকে দায়িত্ব পালন করেছেন ১,৬২,০৩৫ জন শান্তিরক্ষী। বর্তমানে ১০টি শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর ৫,৬১৯ জন সদস্য। এর মধ্যে কেবল সেনাবাহিনীর সদস্য প্রায় পাঁচ হাজার।

২০১০ সালে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ওসমান ও মধুমতী লেবাননে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করে। বর্তমানে নৌবাহিনীর জাহাজ ‘সংগ্রাম’ ভূমধ্যসাগরে লেবাননের মিশনে যুক্ত রয়েছে, যেখানে অবৈধ অস্ত্র অনুপ্রবেশ ঠেকানো ও উদ্ধার তৎপরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দক্ষিণ সুদানে ২০১৫ সাল থেকে মোতায়েন রয়েছে স্পেশাল ফোর্সসহ একটি নৌ কন্টিনজেন্ট।

বিমানবাহিনীর তিনটি কন্টিনজেন্ট কাজ করছে ডিআর কঙ্গো ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে। এর মধ্যে রয়েছে ইউটিলিটি এভিয়েশন ইউনিট (৬টি এমআই হেলিকপ্টারসহ), এয়ার ট্রান্সপোর্ট ইউনিট (সি-১৩০ বিমানসহ) এবং একটি আর্মড মিলিটারি ইউটিলিটি ইউনিট।

বাংলাদেশ পুলিশের ২১,৮১৫ সদস্য এখন পর্যন্ত শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে ১,৯২৭ জন নারী। বর্তমানে ১৯৯ জন পুলিশ সদস্য (নারী ৭১ জন) বিভিন্ন মিশনে কর্মরত।

দুঃখজনকভাবে এ পর্যন্ত ১৬৮ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহিদ হয়েছেন। তাঁদের মধ্যে সেনাবাহিনীর ১৩১ জন, নৌবাহিনীর ৪ জন, বিমানবাহিনীর ৬ জন ও পুলিশের ২৪ জন। আহত হয়েছেন ২৭২ জন। চলতি বছরে আহত দুইজন শান্তিরক্ষীকে বিশেষ সম্মাননা প্রদান করা হচ্ছে।

আজ ২৯ মে, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। সকালে শান্তিরক্ষীদের স্মরণে ‘শান্তিরক্ষী দৌড়-র‌্যালি-২০২৫’ উদ্বোধন করেছেন প্রধান অতিথি লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। পরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা ও জাতিসংঘ মিশনের ওপর বিশেষ উপস্থাপনার আয়োজন রয়েছে, যেখানে উপস্থিত থাকবেন সরকারের উপদেষ্টা, কূটনীতিক, জাতিসংঘ প্রতিনিধি, তিন বাহিনীর প্রধানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিবসটি উপলক্ষে জাতীয় দৈনিকগুলোতে ক্রোড়পত্র প্রকাশ ও টিভি-রেডিওতে বিশেষ টক শো প্রচারিত হচ্ছে। পাশাপাশি জাতিসংঘে বাংলাদেশের অবদান তুলে ধরে প্রামাণ্যচিত্র সম্প্রচার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আজ জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ ও সেরার তালিকায় বাংলাদেশ

আপডেট সময় ১০:০০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণকারী দেশের তালিকায় দীর্ঘদিন ধরেই গৌরবময় অবস্থানে রয়েছে বাংলাদেশ। জাতিসংঘের তথ্য অনুসারে, ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ছিল শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। কখনো প্রথম, কখনো দ্বিতীয় অবস্থানে থেকেও বাংলাদেশের অবস্থান বরাবরই মর্যাদার।

 বাংলাদেশ ১৯৮৮ সালে ইরান-ইরাক যুদ্ধবিরতি পর্যবেক্ষণে প্রথমবারের মতো জাতিসংঘ মিশনে অংশ নেয়। এরপর থেকে ৩৭ বছরে ৬৩টি জাতিসংঘ মিশনে অংশ নিয়ে বিশ্বের ৪৩টি দেশে গৌরবময় অবদান রেখেছে। এ পর্যন্ত শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছেন মোট দুই লাখ ৫৫৮ জন, এর মধ্যে নারী সদস্য ৩,৬৪৫ জন।

আরও পড়ুন  দেশে স্থিতিশীলতা আশায় আমরা দ্রুতই নির্বাচনমুখী হচ্ছি: প্রেস সচিব