ঢাকা ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

টেক্সাসে ভয়াবহ বন্যা: নিহত বেড়ে ১২০, নিখোঁজ ১৬১; পরিদর্শনে প্রেসিডেন্ট ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 547

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে। এখনো নিখোঁজ রয়েছেন ১৬১ জন। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার (১১ জুলাই) ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে করে টেক্সাসের সান অ্যান্টোনিওর কাছে একটি বিমানঘাঁটিতে অবতরণ করেন। সেখান থেকে তিনি সরাসরি কার কাউন্টির কারভিল শহরে যান, যা এই দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা।

আরও পড়ুন  টেক্সাসে মহাসড়কে বিধ্বস্ত ছোট বিমান, নিহত ১

কারভিলে পৌঁছে ট্রাম্প স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং বন্যায় সৃষ্ট ক্ষয়ক্ষতি সরেজমিনে পরিদর্শন করেন। দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যেই ট্রাম্পের সময়কালের এটিই সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ বলে বিবেচিত হচ্ছে।

গত সপ্তাহের শুক্রবারের টানা ভারি বৃষ্টিতে গুয়াডালুপে নদীর পানি হু হু করে বাড়তে থাকে। এর ফলে হড়কা বানে কারভিল শহরের বহু ঘরবাড়ি, যানবাহন ও সামার ক্যাম্পে থাকা শিশুরা ভেসে যায়। ২৫ হাজার বাসিন্দার শহরটি মুহূর্তেই বিপর্যস্ত হয়ে পড়ে।

উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া নিখোঁজদের খুঁজে বের করার জন্য তৎপর। তবে সাম্প্রতিক সময়ে জীবিত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি, ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বন্যার পূর্বাভাস ও প্রস্তুতি নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে বিতর্ক। সমালোচকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের সময় আবহাওয়া বিভাগসহ সংশ্লিষ্ট ফেডারেল সংস্থাগুলোর বাজেট কাটছাঁটের ফলে আগাম সতর্কবার্তা দেওয়ার সক্ষমতা কমে গেছে। এর ফলেই এমন প্রাণঘাতী দুর্যোগের আগে জনগণ পর্যাপ্ত সতর্কতা পায়নি।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রাজ্য সরকার থেকে তহবিল না পাওয়ায় কার কাউন্টি কর্তৃপক্ষ আগাম সতর্কবার্তা দেওয়ার মতো কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। তবে এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ভবিষ্যতের জন্য একটি কার্যকর সতর্কতা ব্যবস্থা চালু করা জরুরি।

ট্রাম্প আরও বলেন, “স্থানীয় কর্মকর্তারাও এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না। কিন্তু আমরা যেন ভবিষ্যতে আর এমন বিপর্যয়ে না পড়ি, সে জন্য এখন থেকেই উদ্যোগ নেওয়া দরকার।”

নিউজটি শেয়ার করুন

টেক্সাসে ভয়াবহ বন্যা: নিহত বেড়ে ১২০, নিখোঁজ ১৬১; পরিদর্শনে প্রেসিডেন্ট ট্রাম্প

আপডেট সময় ০৯:৫৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে। এখনো নিখোঁজ রয়েছেন ১৬১ জন। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার (১১ জুলাই) ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে করে টেক্সাসের সান অ্যান্টোনিওর কাছে একটি বিমানঘাঁটিতে অবতরণ করেন। সেখান থেকে তিনি সরাসরি কার কাউন্টির কারভিল শহরে যান, যা এই দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা।

আরও পড়ুন  আর্জেন্টিনায় ভয়াবহ ঝড় ও বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১০, বিপর্যস্ত বুয়েন্স আয়ার্স