ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ

শ্রমিকদের পাওনা পরিশোধ না হলে মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 451

ছবি সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের শ্রমিকদের পাওনা পরিশোধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। চলতি মাসের ২৮ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না হলে দায়ী মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ বুধবার সকালে সচিবালয়ে ঈদুল আজহাকে সামনে রেখে নৌপথে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ যাত্রা নিশ্চিত করতে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আরও পড়ুন  আজ থেকে পোশাক কারখানায় কোন গ্যাস সংকট থাকবে না : জ্বালানি উপদেষ্টা

ড. সাখাওয়াত হোসেন বলেন, “ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের শেষ সময় ২৮ জুন। এরপর আর কোনো ছাড় নয়। যাদের বিরুদ্ধে মামলাসহ গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তারা দেশের বাইরে পালাতে না পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমনকি বিদেশে থাকলে তাদের ফিরিয়ে আনার জন্য রেড অ্যালার্ট জারির নির্দেশ দিয়েছি।”

তিনি আরও জানান, ইতোমধ্যে শ্রমিকদের বেতন না দেওয়ায় পাঁচজন মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে। অনেকের বিরুদ্ধেই শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। যারা পাওনা পরিশোধ করবেন না, তাদের জেলে যেতেই হবে। বেতন না দিলে কোনো মালিক যেন ঢাকার বাইরেও যেতে না পারেন, সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

এছাড়া ঈদের সময় নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে লঞ্চে চারজন করে অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন উপদেষ্টা। পাশাপাশি ঈদের আগে ও পরে তিনদিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন।

উল্লেখ্য, প্রতি ঈদে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিয়ে নানা অভিযোগ ওঠে। সরকার এবার সেই পরিস্থিতি মোকাবিলায় আগেভাগেই কঠোর অবস্থান নিয়েছে। শ্রমিকদের পাওনা আদায়ে সরকারের এমন উদ্যোগ শ্রমজীবী মানুষের মনে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

শ্রমিকদের পাওনা পরিশোধ না হলে মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: উপদেষ্টা

আপডেট সময় ০২:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫