ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ

ঢাকায় নিরাপদ পথচারী পারাপারের জন্য ডিএমপির নতুন উদ্যোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / 484

ছবি সংগৃহীত

রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের মাধ্যমে নগরবাসীর জীবনমান উন্নত ও নিরাপদ করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (১৫ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা একটি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন  সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মহানগরের তিনটি স্থানে—ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সামনের সড়ক, পুরোনো রমনা থানাসংলগ্ন শহিদ ক্যাপ্টেন মনসুর আলী সড়ক এবং বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে—নিরাপদ পথচারী পারাপারের জন্য ট্রাফিক সিগন্যাল বাতি স্থাপন করা হয়েছে। এসব স্থানের পাশাপাশি ঢাকা মহানগরের বিভিন্ন জেব্রা ক্রসিংয়ে পর্যায়ক্রমে সিগন্যাল বাতি স্থাপন করা হবে।

এই ট্রাফিক সিগন্যাল বাতির নিয়ম অনুযায়ী, পথচারীরা পুশ বাটন চাপলে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট সময় পরে সবুজ বাতির সংকেত দেখা যায়, একই সঙ্গে উভয় দিক থেকে আসা যানবাহনের জন্য লাল বাতির সংকেত প্রদর্শিত হয়। যানবাহনগুলোকে জেব্রা ক্রসিংয়ের আগে নিরাপদে পথচারীদের পারাপারের জন্য থামতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লাল বাতি জ্বললে যানবাহনকে অবশ্যই থামতে হবে এবং পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের সুযোগ দিতে হবে। ট্রাফিক সিগন্যাল অমান্য করে যানবাহন চালালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইভাবে, পথচারীদেরও পুশ বাটন চাপিয়ে সবুজ সংকেতের জন্য অপেক্ষা করতে হবে, এবং লাল বাতি জ্বালানো অবস্থায় রাস্তা পারাপার করলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ঢাকায় নিরাপদ পথচারী পারাপারের জন্য ডিএমপির নতুন উদ্যোগ

আপডেট সময় ১১:১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের মাধ্যমে নগরবাসীর জীবনমান উন্নত ও নিরাপদ করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (১৫ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা একটি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন  সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি