ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
জুম চাষ: পাহাড়ের মাটি ও মানুষের জীবনের শত বছরের ঐতিহ্য তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মির্জা আব্বাস দেশে ফিরে; যোগ দিয়েছেন নিজ দাফতরিক কাজে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক মেগা এক্সপোতে শশী গ্রুপের তিন প্রতিষ্ঠানের অংশগ্রহণ

 

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় সফলভাবে শেষ হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক মেগা এক্সপো। স্বাস্থ্য, কৃষি ও পর্যটন খাতকে একত্রে তুলে ধরার এই আয়োজনে অংশগ্রহণ করেছে দেশি-বিদেশি প্রায় ৩০০ প্রতিষ্ঠান। তারমধ্যে অন্যতম শশী গ্রুপের তিনটি অঙ্গপ্রতিষ্ঠান শশী হাসপাতাল স্কিন কেয়ার, শশী ইকুইপমেন্ট এবং শশী হেলথ টুরিজম অংশ নিয়েছে।

এক্সপোতে অংশগ্রহণ করে পাইওনিয়ার আকুপাংচার বিশেষজ্ঞ ডা. এস. এম. শহীদুল ইসলাম, পিএইচডি বলেন “এ ধরনের আন্তর্জাতিক আয়োজন উদ্যোক্তা, ব্যবসায়ী ও সুবিধাভোগীদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলে। এটি দেশি প্রতিষ্ঠানগুলোর জন্য নিজেদের তুলে ধরার নিঃসন্দেহে ভালো   সুযোগ।”