ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

ডিবি হারুনের ঘনিষ্ঠ জাহাঙ্গীরসহ তিনজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 564

ছবি সংগৃহীত

সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর আলম ও রাজশাহীর সাবেক দুই উপজেলা চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আরও পড়ুন  সহিংসতার উসকানি! ফিলিস্তিন ইস্যুতে দুই ইসরায়েলি মন্ত্রীকে পাঁচ দেশের নিষেধাজ্ঞা

দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্য দুজন হলেন, রাজশাহীর তানোর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. লুৎফর হায়দার রশিদ ও গোদাগাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।

সাবেক ডিবিপ্রধান হারুনের ঘনিষ্ঠ জাহাঙ্গীরের দেশত্যাগের নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, হারুন ও তার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ ব্যক্তিরা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেন।

অনুসন্ধানকালে জানা যায়, হারুনের ঘনিষ্ঠদের মধ্যে অন্যতম জাহাঙ্গীর সপরিবারে দেশত্যাগের চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

রাজশাহীর সাবেক দুই উপজেলা চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলা চলমান।

নিউজটি শেয়ার করুন

ডিবি হারুনের ঘনিষ্ঠ জাহাঙ্গীরসহ তিনজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি

আপডেট সময় ০৫:১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর আলম ও রাজশাহীর সাবেক দুই উপজেলা চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আরও পড়ুন  নিষেধাজ্ঞার আড়ালে সুন্দরবনে চলছে অবাধ লুটপাট