ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালাল দুই আসামি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 438

ছবি সংগৃহীত

চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে দুই আসামি পালিয়ে গেছেন। তাঁরা হলেন ইকবাল হোসেন ও আনোয়ার হোসেন। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম আদালত ভবনের নিচতলায় জেলা হাজতখানার সামনে থেকে পালিয়ে যান তাঁরা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, লোহাগাড়া থানার হত্যা মামলার আসামি ইকবাল হোসেন এবং সীতাকুণ্ড থানার মাদক মামলার আসামি আনোয়ার হোসেনকে আদালতে হাজিরার জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আনা হয়েছিল। আদালতে হাজিরা শেষে তাঁদের জেলা হাজতখানায় রাখা হয়। পরে অন্যান্য আসামিদের সঙ্গে তাঁদেরও প্রিজন ভ্যানে তোলার জন্য হাজতখানা থেকে বের করা হয়। তবে প্রিজন ভ্যানে উঠার আগেই এই দুই আসামি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন  পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত

ঘটনার পরপরই পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল প্রথম আলোকে জানান, “দুজন আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”

পালিয়ে যাওয়ার ঘটনাটি ইতিমধ্যে পুলিশের ভেতরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেন এবং কীভাবে প্রিজন ভ্যানে ওঠানোর সময় নিরাপত্তার ঘাটতি তৈরি হলো, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঘটনার পর জেলা হাজতখানা এবং আদালত ভবনের আশপাশের সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা। দ্রুততম সময়ের মধ্যে পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালাল দুই আসামি

আপডেট সময় ০৮:৪১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে দুই আসামি পালিয়ে গেছেন। তাঁরা হলেন ইকবাল হোসেন ও আনোয়ার হোসেন। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম আদালত ভবনের নিচতলায় জেলা হাজতখানার সামনে থেকে পালিয়ে যান তাঁরা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, লোহাগাড়া থানার হত্যা মামলার আসামি ইকবাল হোসেন এবং সীতাকুণ্ড থানার মাদক মামলার আসামি আনোয়ার হোসেনকে আদালতে হাজিরার জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আনা হয়েছিল। আদালতে হাজিরা শেষে তাঁদের জেলা হাজতখানায় রাখা হয়। পরে অন্যান্য আসামিদের সঙ্গে তাঁদেরও প্রিজন ভ্যানে তোলার জন্য হাজতখানা থেকে বের করা হয়। তবে প্রিজন ভ্যানে উঠার আগেই এই দুই আসামি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন  চট্টগ্রামের সীতাকুণ্ডে শিমের বাম্পার ফলন, রেকর্ড ২১০ কোটি টাকার উৎপাদন