ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

শেষ সেশনে হোঁচট খেল টাইগাররা, লিড নিয়েও কাটেনি অনিশ্চয়তা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 181

ছবি সংগৃহীত

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। ব্যাট করতে নেমে ওপেনার এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম উদ্বোধনী জুটিতে গড়েন ১১৮ রানের পার্টনারশিপ। বিজয় আউট হলেও একপ্রান্ত আগলে সেঞ্চুরি তুলে নেন সাদমান। মুমিনুল হক, শান্ত ও মুশফিকুর রহিমও ব্যাট হাতে ভালই শুরু করেছিলেন। তাদের ব্যাটে ভর করে লিড পেয়ে যায় টাইগাররা। তবে শেষ সেশনে পুরনো দৃশ্যপটে ফেরে বাংলাদেশ। মাত্র ৩২ রান যোগ করতেই হারায় চার উইকেট। দিনশেষে ৬৪ রানের লিড নিয়ে ৭ উইকেটে ২৯১ রান তুলেছে স্বাগতিকরা।

দ্বিতীয় দিনের চা-বিরতিতে বাংলাদেশ ছিল তিন উইকেট হারিয়ে ২০৫ রানে। তখনো বড় লিডের স্বপ্ন বুনছিল দল। তবে শেষ সেশনে এসে বিপর্যয় নেমে আসে। শেষ ৩২ রানে সাজঘরে ফেরেন চার ব্যাটার। দিনের শেষে উইকেটে অপরাজিত আছেন মেহেদী হাসান মিরাজ (১৬) ও তাইজুল ইসলাম (৫)।

আরও পড়ুন  কলম্বো টেস্টে ব্যাটিং ধ্বসে পড়ে প্রথম দিন শেষে ২০০ পার করল টাইগাররা

এর আগে, মঙ্গলবার সকালে ৯ উইকেটে ২২৭ রান নিয়ে মাঠে নামে জিম্বাবুয়ে। তবে আর কোনো রান যোগ করতে পারেনি তারা। শেষ উইকেটটি দখল করেন তাইজুল ইসলাম, যিনি প্রথম ইনিংসে ৬০ রানে শিকার করেন ৬ উইকেট।

বাংলাদেশের ইনিংসে সাদমান-বিজয়ের উদ্বোধনী জুটি এনে দেয় ১১৮ রান। ৮০ বলে ৩৯ রান করে বিজয় আউট হলে ভাঙে এ জুটি। এটি বিজয়ের টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস; এর আগে তার সর্বোচ্চ রান ছিল ২৩।

এরপর মুমিনুল হকের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৭৬ রানের জুটি গড়েন সাদমান। ৬৪ বলে ৩৩ রান করে মুমিনুল বিদায় নেন। এরপর সাদমানও এলবিডব্লিউ হয়ে ফিরেন ১২০ রানের দুর্দান্ত ইনিংস খেলে।

চতুর্থ উইকেটে শান্ত ও মুশফিক গড়েন ছোট জুটি, যোগ করেন ৬৫ রান। তবে শান্ত ২৩ রানে আউট হওয়ার পর থেকেই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং। জাকের আলী ৫ রান করে, আর মুশফিকুর রহিম ৪০ রান করে সাজঘরে ফেরেন। মুশফিক রানআউটের শিকার হন গুরুত্বপূর্ণ মুহূর্তে।

শেষ বিকেলে উইকেট হারালেও প্রথম ইনিংসে ৬৪ রানের লিড নিয়ে অপেক্ষাকৃত ভালো অবস্থানে রয়েছে টাইগাররা। এখন দেখার, তৃতীয় দিনে কীভাবে নিজেদের স্কোর আরও বড় করে ফেলে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

শেষ সেশনে হোঁচট খেল টাইগাররা, লিড নিয়েও কাটেনি অনিশ্চয়তা

আপডেট সময় ০৭:০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। ব্যাট করতে নেমে ওপেনার এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম উদ্বোধনী জুটিতে গড়েন ১১৮ রানের পার্টনারশিপ। বিজয় আউট হলেও একপ্রান্ত আগলে সেঞ্চুরি তুলে নেন সাদমান। মুমিনুল হক, শান্ত ও মুশফিকুর রহিমও ব্যাট হাতে ভালই শুরু করেছিলেন। তাদের ব্যাটে ভর করে লিড পেয়ে যায় টাইগাররা। তবে শেষ সেশনে পুরনো দৃশ্যপটে ফেরে বাংলাদেশ। মাত্র ৩২ রান যোগ করতেই হারায় চার উইকেট। দিনশেষে ৬৪ রানের লিড নিয়ে ৭ উইকেটে ২৯১ রান তুলেছে স্বাগতিকরা।

দ্বিতীয় দিনের চা-বিরতিতে বাংলাদেশ ছিল তিন উইকেট হারিয়ে ২০৫ রানে। তখনো বড় লিডের স্বপ্ন বুনছিল দল। তবে শেষ সেশনে এসে বিপর্যয় নেমে আসে। শেষ ৩২ রানে সাজঘরে ফেরেন চার ব্যাটার। দিনের শেষে উইকেটে অপরাজিত আছেন মেহেদী হাসান মিরাজ (১৬) ও তাইজুল ইসলাম (৫)।

আরও পড়ুন  পাকিস্তান সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ, জয়খরা কাটছেই না টাইগারদের