ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

কলম্বো টেস্টে ব্যাটিং ধ্বসে পড়ে প্রথম দিন শেষে ২০০ পার করল টাইগাররা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩২:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 474

ছবি সংগৃহীত

টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত যে কতটা চ্যালেঞ্জিং হবে, তা যেন শুরুতেই বুঝিয়ে দিল লঙ্কান বোলাররা। কলম্বো টেস্টের প্রথম দিনেই ধস নামল টাইগারদের ব্যাটিং লাইনে। তবে দিনের শেষে মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও এবাদত হোসেনদের লড়াইয়ে ২২০ রানে গিয়ে থামে বাংলাদেশ।

শুরুর ধাক্কাটা আসে খুব দ্রুতই। ওপেনার এনামুল হক বিজয় ১০ বল খেলে শূন্য রানে বোল্ড হন আসিথা ফার্নান্দোর বলে। তৃতীয় ওভারে পরপর দুই বলে স্লিপে জীবন পাওয়া বিজয় শেষ পর্যন্ত নিজের ইনিংস বড় করতে পারেননি।

আরও পড়ুন  লিটনের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি; প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৭৮

সাদমান ইসলাম ও মুমিনুল হক মিলে ইনিংস মেরামতের চেষ্টা করলেও ব্যর্থ হন। মুমিনুল ৩৯ বলে ২১ রান করে বাজে শটে আউট হয়ে ফেরেন। এরপর মাত্র ৭ বলের ব্যবধানে টাইগাররা হারায় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাদমানের উইকেট।

গত টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করা শান্ত এবার ৩১ বলে ৮ রান করে বিশ্ব ফার্নান্দোর বলে ক্যাচ দেন কুশল মেন্ডিসের হাতে। পরের ওভারে থারিন্দু রত্নায়েকের বলে স্লিপে ক্যাচ দেন সাদমান, যিনি এর আগে ৯৩ বলে ৭টি চারে খেলেছিলেন ৪৬ রানের দারুণ ইনিংস।

৭৬ রানে ৪ উইকেট হারানোর পর হাল ধরেন লিটন দাস ও মুশফিকুর রহিম। দুজনে দলকে নিয়ে যান তিন অঙ্ক ছুঁইছুঁই স্কোরে। কিন্তু অভিষেক টেস্ট খেলতে নামা বাঁহাতি স্পিনার সোনাল দিনুশা ভাঙেন এই জুটি—লিটন ক্যাচ দেন কুশল মেন্ডিসকে, করেন ৫৬ বলে ৩৪ রান।

শেষ বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে আউট হন মুশফিকুর রহিম, করেন ৩৬ রান। বাংলাদেশ তখন ১৬০ রানে ৭ উইকেট হারিয়ে চরম বিপদে। সেখান থেকে নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ মিলে যোগ করেন গুরুত্বপূর্ণ ৩৭ রান। মিরাজ ৩১ ও নাঈম ২৫ রান করে বিদায় নেন।

প্রথম দিনের খেলা শেষ হয়েছে তাইজুল ইসলাম (৯*) ও এবাদত হোসেন (৫*) কে নিয়ে। দ্বিতীয় দিনে ২২০/৮ থেকে ব্যাটিং শুরু করবে বাংলাদেশ।

প্রথম ইনিংসে টাইগারদের ব্যাটিং লাইনআপে ছিল ধ্বংসস্তূপের চিত্র, তবে নিচের দিকের লড়াকু ব্যাটিং কিছুটা হলেও আশা জাগিয়েছে। দ্বিতীয় দিনে এই রান কতদূর যেতে পারে, সেদিকে তাকিয়ে থাকবে পুরো দল।

নিউজটি শেয়ার করুন

কলম্বো টেস্টে ব্যাটিং ধ্বসে পড়ে প্রথম দিন শেষে ২০০ পার করল টাইগাররা

আপডেট সময় ০৮:৩২:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত যে কতটা চ্যালেঞ্জিং হবে, তা যেন শুরুতেই বুঝিয়ে দিল লঙ্কান বোলাররা। কলম্বো টেস্টের প্রথম দিনেই ধস নামল টাইগারদের ব্যাটিং লাইনে। তবে দিনের শেষে মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও এবাদত হোসেনদের লড়াইয়ে ২২০ রানে গিয়ে থামে বাংলাদেশ।

শুরুর ধাক্কাটা আসে খুব দ্রুতই। ওপেনার এনামুল হক বিজয় ১০ বল খেলে শূন্য রানে বোল্ড হন আসিথা ফার্নান্দোর বলে। তৃতীয় ওভারে পরপর দুই বলে স্লিপে জীবন পাওয়া বিজয় শেষ পর্যন্ত নিজের ইনিংস বড় করতে পারেননি।

আরও পড়ুন  বিসিবি সভাপতি ফারুক আহমেদ: ‘কোনো ফ্যাসিস্টের সঙ্গে আমার সম্পর্ক নেই’