ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

সায়মা ওয়াজেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / 423

ছবি সংগৃহীত

প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ রোববার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আরও পড়ুন  বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদকে সরানোর প্রস্তাব

দুদক ও আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সায়মা ওয়াজেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তা অনুমোদন করেন।

এর আগে, গত ১০ এপ্রিল একই মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তাঁর মেয়ে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর ১৩ এপ্রিল প্লট বরাদ্দ দুর্নীতির অভিযোগে দায়েরকৃত পৃথক তিনটি মামলায় শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ২১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এই তিনটি মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ মোট ১৬ জনকে অভিযোগপত্রভুক্ত আসামি করা হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, গত বছরের ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে বরাদ্দ নেওয়া পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লটগুলোর বিষয়ে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধানে অনিয়মের প্রমাণ পেয়ে দুদক শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোট ছয়টি মামলা দায়ের করে।

এছাড়া, প্লট বরাদ্দে ব্যাপক দুর্নীতির অভিযোগে দুদক বর্তমানে আরও কয়েকটি মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে দেশি-বিদেশি আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সহযোগিতা চাওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সায়মা ওয়াজেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আপডেট সময় ০৭:৪৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ রোববার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আরও পড়ুন  শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন