ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু রাজবাড়ীতে রেলব্রিজে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা যুবকের মৃত্যু শাহেদ ধাঁচে নতুন ড্রোন: ব্যাপক উৎপাদনে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ‘লুকাস’ সস্তা ড্রোনে বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ: ব্যয়ের অসমতায় চাপে প্রচলিত শক্তি আফগানিস্তানে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে ইরানের বুশেহর পারমাণবিক কমপ্লেক্সের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলা বিশ্বজুড়ে তিন দিন ঈদ: আজ, কাল ও পরশু কবে কোথায় জানুন
সুলভ ও সহজে পণ্য

জনতার বাজার: ন্যায্যমূল্যে পণ্য সরবরাহের উদ্যোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২০:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • / 173

ছবি সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতির মধ্যে জনসাধারণকে স্বস্তি দিতে ঢাকা জেলা প্রশাসন “জনতার বাজার” নামে একটি ন্যায্যমূল্য বাজার চালুর ঘোষণা দিয়েছে। আগামী ফেব্রুয়ারিতে মোহাম্মদপুরে প্রথম বাজারটি চালু হবে এবং পর্যায়ক্রমে ঢাকা শহরের পাঁচটি স্থানে এ উদ্যোগ সম্প্রসারিত হবে।

গতকাল রাজধানীর একটি সরকারি মাঠে আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক এই উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, “এই বাজারের মূল লক্ষ্য হলো মধ্যস্বত্বভোগীদের প্রভাব এড়িয়ে সরাসরি কৃষক ও ক্রেতার মধ্যে সম্পর্ক স্থাপন। এতে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।” জনতার বাজারে ডিজিটাল পদ্ধতিতে অর্থ পরিশোধের ব্যবস্থা থাকবে। ক্রেতারা পেমেন্টের পর একটি কোড পাবেন, যা দেখিয়ে নির্দিষ্ট স্থান থেকে পণ্য সংগ্রহ করা যাবে। বাজার পরিচালনায় স্থানীয় উদ্যোক্তা, শিক্ষার্থী এবং বেকার যুবকদের সম্পৃক্ত করা হবে।

এই উদ্যোগ নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

সুলভ ও সহজে পণ্য

জনতার বাজার: ন্যায্যমূল্যে পণ্য সরবরাহের উদ্যোগ

আপডেট সময় ০৬:২০:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫