ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও ছোট ভাইয়ের যাবজ্জীবন বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তারে অনুমতি ৩ মাসের জন্য স্থগিত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / 508

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি নিতে হবে ঢাকা মহানগর পুলিশের এমন নির্দেশনা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।

আরও পড়ুন  আজ অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন এনবিআরের আন্দোলনকারীরা

গত ৯ এপ্রিল ঢাকা মহানগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন এই অফিস আদেশ জারি করেন। নির্দেশনায় বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলায় অধিকাংশ ক্ষেত্রে এজাহারভুক্ত আসামি অনেক বেশি। তাই এসব মামলায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের আগে উপযুক্ত প্রমাণসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। অনুমতি ও প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার না করার অনুরোধও জানানো হয় নির্দেশনায়।

এই অফিস আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন ২০ এপ্রিল হাইকোর্টে একটি রিট দায়ের করেন। পরদিন আদালত রিটটি শুনানির জন্য গ্রহণ করেন এবং আজ এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস। সঙ্গে ছিলেন রিটকারী মো. জসিম উদ্দিন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব শুনানিতে অংশ নেন।

শুনানি শেষে হাইকোর্ট শুধু নির্দেশনা স্থগিত করেননি, পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কারণ দর্শানোরও নির্দেশ দেন। কেন ৯ এপ্রিল জারি করা অফিস আদেশটি আইনগত কর্তৃত্বের বাইরে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

এই রুলে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ডিবি প্রধান, সিআইডি প্রধান ও এসবি প্রধানসহ মোট সাতজনকে বিবাদী করা হয়েছে।

আদালতের স্থগিতাদেশের ফলে আপাতত বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার সংক্রান্ত ডিএমপির ওই নির্দেশনার কার্যকারিতা বন্ধ থাকবে। এখন আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকেই নজর সবার।

নিউজটি শেয়ার করুন

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তারে অনুমতি ৩ মাসের জন্য স্থগিত

আপডেট সময় ০১:০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি নিতে হবে ঢাকা মহানগর পুলিশের এমন নির্দেশনা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।

আরও পড়ুন  জামায়াত আমিরের এক্স ‘হ্যাকড’: গ্রেপ্তার নিয়ে পুলিশের ভেতরে দ্বিমত