ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

থ্রি জিরো’ ভিশনে টেকসই নগর উন্নয়নের আহ্বান ড. ইউনূসের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪১:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / 402

ছবি সংগৃহীত

বিশ্বের সামনে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নের মডেল হিসেবে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ৮১তম এসক্যাপ সম্মেলনে সোমবার (২১ এপ্রিল) সকালে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বিশ্ববাসীর প্রতি ‘থ্রি জিরো ভিশন’ বাস্তবায়নের আহ্বান জানান।

এই ভিশনের তিনটি মূল স্তম্ভ হলো শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমন। তিনি বলেন, টেকসই ভবিষ্যৎ গড়তে এই লক্ষ্যগুলো অর্জন অপরিহার্য।

আরও পড়ুন  ড. ইউনূসের টিকে থাকা বিএনপির সমর্থনের ফল: শামসুজ্জামান দুদু

৫৩টি সদস্য রাষ্ট্র এবং ৯টি সহযোগী সদস্য দেশের অংশগ্রহণে শুরু হওয়া এই সপ্তাহব্যাপী সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. আনিসুজ্জামান চৌধুরী।

ড. ইউনূস তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল নগর উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের সংস্কারমূলক যাত্রা এবং ‘থ্রি জিরো’ ভিশন এই প্রতিশ্রুতিরই প্রতিফলন।”

তিনি মনে করিয়ে দেন, একবিংশ শতাব্দীর নগর চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা এখন সময়ের দাবি। জলবায়ু পরিবর্তনের প্রভাব, ক্রমবর্ধমান নগরায়ন, এবং তরুণ জনগোষ্ঠীর উদ্যম—এই তিনটি উপাদানকে কাজে লাগিয়ে উদ্ভাবনের মাধ্যমে টেকসই নগর গড়ে তোলা সম্ভব।

বিশ্ব সম্প্রদায়কে তিনি আহ্বান জানান, “যুবশক্তি ও প্রযুক্তির সমন্বয়ে আমরা এমন এক সমাজ গড়তে পারি, যেখানে সবাই সমান সুযোগ পায়, কারও জীবন ঝুঁকিতে পড়ে না, আর পরিবেশ রক্ষা হয় দীর্ঘমেয়াদে।”

এই সম্মেলনটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এক সুযোগ হিসেবে চিহ্নিত করছেন তিনি। এসডিজি তথা ২০৩০ এজেন্ডা অর্জনে অংশগ্রহণকারী দেশগুলোর অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি থেকে রূপান্তরমূলক নগর সমাধান বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন ড. ইউনূস।

বিশ্বজুড়ে জলবায়ু সংকট ও বৈষম্য যখন বাড়ছে, তখন ‘থ্রি জিরো ভিশন’ হতে পারে একটি যুগান্তকারী পথনির্দেশনা এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

থ্রি জিরো’ ভিশনে টেকসই নগর উন্নয়নের আহ্বান ড. ইউনূসের

আপডেট সময় ০১:৪১:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

বিশ্বের সামনে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নের মডেল হিসেবে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ৮১তম এসক্যাপ সম্মেলনে সোমবার (২১ এপ্রিল) সকালে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বিশ্ববাসীর প্রতি ‘থ্রি জিরো ভিশন’ বাস্তবায়নের আহ্বান জানান।

এই ভিশনের তিনটি মূল স্তম্ভ হলো শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমন। তিনি বলেন, টেকসই ভবিষ্যৎ গড়তে এই লক্ষ্যগুলো অর্জন অপরিহার্য।

আরও পড়ুন  শুল্ক সংক্রান্ত বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি পাঠালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস