ঢাকা ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে

সাহসী লড়াইয়েও বার্সার সেমিতে উঠা থামাতে পারল না ডর্টমুন্ড 

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / 382

ছবি সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠতে হলে অলৌকিক কিছু করে দেখাতেই হতো বরুসিয়া ডর্টমুন্ডকে। সিগন্যাল ইদুনা পার্কে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মরিয়া ছিল কোচ নিকো কোভাচের দল। শুরুটাও করেছিল ঝড়ের মতো, তবে শেষ পর্যন্ত ব্যর্থতার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

প্রথম লেগে বার্সেলোনার কাছে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল ডর্টমুন্ড। তাই ফিরতি লেগে অন্তত চার গোলের ব্যবধানে জিততে হতো। শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে তারা। গোলের সুবর্ণ সুযোগ তৈরি হলেও গোলরক্ষক ভয়েচেক সেজনির দৃঢ়তায় টিকে ছিল বার্সা। তবে বেশিক্ষণ নয়। ৯ মিনিটে সেজনির ভুলে পেনাল্টি পায় ডর্টমুন্ড। পেনাল্টি থেকে পানেনকা কিকে ১১ মিনিটে দলকে এগিয়ে দেন সেরহেউ গুইরাসি।

আরও পড়ুন  লিসবনের পাগলাটে রাত: বার্সার অবিশ্বাস্য ফিরে আসা

১৬ মিনিটে একটি গোল পেলেও অফসাইডে বাতিল হয়। করিম আদেইমির শটও ঠেকিয়ে দেন সেজনি। প্রথমার্ধে বার্সার একমাত্র উল্লেখযোগ্য সুযোগটি আসে ৩৯ মিনিটে, তবে গোলরক্ষক কোবেল ঠিক সময়মতো এগিয়ে এসে জুলস কুন্দের পা থেকে বল কেড়ে নেন।

বিরতির পর আবারও চমক দেখায় ডর্টমুন্ড। ৫০ মিনিটে কর্নার থেকে রামি বেনসাবানির হেডে বল পেয়ে গোল করেন গুইরাসি। বার্সা তখনও চাপে। কিন্তু হঠাৎ করেই ডর্টমুন্ডের স্বপ্নে ছাই ঢালে এক আত্মঘাতী গোল। ৫৪ মিনিটে বেনসাবানিই ভুলে নিজেদের জালেই বল জড়ান। ৬৪ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন বার্সার লোপেজ।

৭৬ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন গুইরাসি। ডান প্রান্ত থেকে ডুরানভিলের দুর্দান্ত পাসে গোলটি করেন তিনি। ৩-১ তে এগিয়ে যায় ডর্টমুন্ড। এরপর একবার বল জালে পাঠালেও আবারও অফসাইডের বাঁধায় বাতিল হয় গোল। শেষদিকে আক্রমণ চালিয়েও আর ব্যবধান বাড়াতে পারেনি ডর্টমুন্ড। দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে সেমিফাইনালে যায় বার্সেলোনা। তবে হ্যান্সি ফ্লিকের অধীনে ২৪ ম্যাচ পর হার স্বীকার করতে বাধ্য হয় কাতালানরা।

অন্যদিকে, অ্যাস্টন ভিলাও একই পরিণতি বরণ করে। ঘরের মাঠে ৩-২ ব্যবধানে জিতেও দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে সেমিফাইনালে উঠেছে পিএসজি।

ডর্টমুন্ড হেরেছে, তবু মাটিতে লড়াই করে, গৌরবের মতোই বিদায় নিয়েছে তারা।

নিউজটি শেয়ার করুন

সাহসী লড়াইয়েও বার্সার সেমিতে উঠা থামাতে পারল না ডর্টমুন্ড 

আপডেট সময় ০১:৫৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠতে হলে অলৌকিক কিছু করে দেখাতেই হতো বরুসিয়া ডর্টমুন্ডকে। সিগন্যাল ইদুনা পার্কে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মরিয়া ছিল কোচ নিকো কোভাচের দল। শুরুটাও করেছিল ঝড়ের মতো, তবে শেষ পর্যন্ত ব্যর্থতার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

প্রথম লেগে বার্সেলোনার কাছে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল ডর্টমুন্ড। তাই ফিরতি লেগে অন্তত চার গোলের ব্যবধানে জিততে হতো। শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে তারা। গোলের সুবর্ণ সুযোগ তৈরি হলেও গোলরক্ষক ভয়েচেক সেজনির দৃঢ়তায় টিকে ছিল বার্সা। তবে বেশিক্ষণ নয়। ৯ মিনিটে সেজনির ভুলে পেনাল্টি পায় ডর্টমুন্ড। পেনাল্টি থেকে পানেনকা কিকে ১১ মিনিটে দলকে এগিয়ে দেন সেরহেউ গুইরাসি।

আরও পড়ুন  ডর্টমুন্ডকে উড়িয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে বার্সা