ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

বর্ষবরণে গাজার শহীদদের প্রতি শ্রদ্ধা, ছায়ানটে এক মিনিট নীরবতা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০০:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 573

ছবি সংগৃহীত

নতুন সূর্যোদয়ের সঙ্গে রমনার বটমূলে বেজে উঠেছিল বাংলা নববর্ষ ১৪৩২-এর আগমনী সুর। ছায়ানটের আয়োজনে হাজারো মানুষের কণ্ঠে মিলেছিল গান, ভালোবাসা আর ঐতিহ্যের ছন্দ। তবে এবারের পহেলা বৈশাখের অনুষ্ঠান ছিল কিছুটা ভিন্ন। আনন্দ-উৎসবের মাঝেও ফিলিস্তিনের গাজায় নিহত নিরীহ মানুষদের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজনটি থেমে গিয়েছিল এক মুহূর্তের জন্য।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শেষ হবার আগমুহূর্তে শিল্পী ও উপস্থিত দর্শনার্থীরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এই সময় রমনার ছায়া ঘেরা প্রাঙ্গণে নেমে আসে গভীর শোক আর মানবতার অনুপম এক বার্তা।

আরও পড়ুন  ঐতিহ্যের সেতুবন্ধন: বর্ষবরণ ও হালখাতার বিবর্তন ও প্রাসঙ্গিকতা

নীরবতা পালনের আগে ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী বলেন, “গাজায় ইসরায়েলের ভয়াবহ গণহত্যা, বিশেষ করে শিশুদের হত্যাকাণ্ড আমাদের ব্যথিত করেছে। আমরা এই মানবিক বিপর্যয়ের তীব্র প্রতিবাদ জানাই এবং ফিলিস্তিনবাসীর ন্যায্য অধিকারের সংগ্রামে সংহতি প্রকাশ করছি।”

এ বছরের বর্ষবরণ অনুষ্ঠানের মূল বার্তা ছিল ‘আমার মুক্তি আলোয় আলোয়’। গানের মধ্য দিয়ে আলো, প্রকৃতি, মানবতা ও দেশপ্রেমের জয়গান করা হয়। এই আয়োজনে ছায়ানটের শিল্পীরা তুলে ধরেন রবীন্দ্রনাথ, নজরুল এবং পল্লীগীতির মেলবন্ধনে সাজানো গানের পরিবেশনা।

ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়, পাশাপাশি দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও এটি প্রচারিত হয়।

১৯৬৭ সাল থেকে রমনার বটমূলে ছায়ানট প্রতি বছর পহেলা বৈশাখে বাংলা নববর্ষের আয়োজন করে আসছে। এবারের অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে তিন মাস ধরে ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে চলে গানের মহড়া। আর ৮ এপ্রিল থেকে রমনার বটমূলে মঞ্চ তৈরির কাজ শুরু হয়।

গানের মাধ্যমে জাতির আত্মপরিচয় ও মানবতার বাণী ছড়িয়ে দেয়ার এই প্রয়াসে বর্ষবরণ হয়ে উঠল শুধু উৎসব নয়, প্রতিবাদের এক অনন্য মাধ্যম।

নিউজটি শেয়ার করুন

বর্ষবরণে গাজার শহীদদের প্রতি শ্রদ্ধা, ছায়ানটে এক মিনিট নীরবতা

আপডেট সময় ১০:০০:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

নতুন সূর্যোদয়ের সঙ্গে রমনার বটমূলে বেজে উঠেছিল বাংলা নববর্ষ ১৪৩২-এর আগমনী সুর। ছায়ানটের আয়োজনে হাজারো মানুষের কণ্ঠে মিলেছিল গান, ভালোবাসা আর ঐতিহ্যের ছন্দ। তবে এবারের পহেলা বৈশাখের অনুষ্ঠান ছিল কিছুটা ভিন্ন। আনন্দ-উৎসবের মাঝেও ফিলিস্তিনের গাজায় নিহত নিরীহ মানুষদের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজনটি থেমে গিয়েছিল এক মুহূর্তের জন্য।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শেষ হবার আগমুহূর্তে শিল্পী ও উপস্থিত দর্শনার্থীরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এই সময় রমনার ছায়া ঘেরা প্রাঙ্গণে নেমে আসে গভীর শোক আর মানবতার অনুপম এক বার্তা।

আরও পড়ুন  রমনা বটমূলে চলছে বর্ষবরণের বর্ণিল আয়োজন