ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ৪

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 111

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ এলাকার মোতালিব প্লাজায় অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শাহবাগ থানাধীন মোতালিব প্লাজার পঞ্চম তলার একটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

রোববার (২৮ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাফিজ আহম্মেদ (২৬), মো. রহমত উল্লাহ (২৬), ইয়াকুব আলী চৌধুরী (৩৯) এবং রুবেল (৪২)।

আরও পড়ুন  মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫ অপরাধী

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মোতালিব প্লাজার একটি দোকানে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ জাল নোট নিয়ে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

ডিএমপির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ৪

আপডেট সময় ০৫:০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

রাজধানীর শাহবাগ এলাকার মোতালিব প্লাজায় অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শাহবাগ থানাধীন মোতালিব প্লাজার পঞ্চম তলার একটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

রোববার (২৮ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাফিজ আহম্মেদ (২৬), মো. রহমত উল্লাহ (২৬), ইয়াকুব আলী চৌধুরী (৩৯) এবং রুবেল (৪২)।

আরও পড়ুন  চাঁপাইনবাবগঞ্জে ১০ চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের মূলহোতা গ্রেপ্তার