ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

ট্রাম্পের শুল্ক-আক্রমণে আবারও উত্তপ্ত বিশ্ববাণিজ্য, শান্তির আহ্বানে চীন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 136

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় শপথ নেওয়ার পরপরই বিশ্ববাণিজ্যে নতুন করে উত্তেজনার সূচনা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর তিনি চীনা পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করেন, যা কার্যত এক নতুন বাণিজ্যযুদ্ধের সূচনা বলে মনে করছেন বিশ্লেষকরা।

জবাবে চীনও প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতিতে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক এক ‘গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে’ রয়েছে বলে মন্তব্য করেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

আরও পড়ুন  ইসরায়েল-ইরানকে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁ

বেইজিংয়ে মার্কিন সিনেটর স্টিভ ডেইন্স ও মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে লি কিয়াং বলেন, “যদি চীন ও যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ পথে চলতে পারে, তাহলে উভয় দেশই লাভবান হবে। কিন্তু সংঘর্ষে জড়ালে দুই দেশই ক্ষতির মুখে পড়বে। আমাদের উচিত সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের পথ খোঁজা।”

লি কিয়াং আরও জানান, চীন সব সময় আন্তর্জাতিক ও মার্কিন কোম্পানিগুলোকে স্বাগত জানায় এবং তাদের বৈধ অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। দেশি-বিদেশি সব কোম্পানিকে সমান সুযোগ দিয়ে একটি ন্যায়সঙ্গত ও স্বাস্থ্যকর ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

সিনেটর স্টিভ ডেইন্স বলেন, “চীনের অর্থনীতির রূপান্তর বিস্ময়কর। ১৯৯১ সালে যেখানে তাদের জিডিপি ছিল মাত্র ৫০০ বিলিয়ন ডলার, এখন তা কয়েক ট্রিলিয়নে পৌঁছেছে। এই পরিবর্তনই প্রমাণ করে চীনের সঙ্গে যুক্ত থাকা কতটা গুরুত্বপূর্ণ।” ডেইন্স আশা প্রকাশ করেন, ভবিষ্যতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরও উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।

বেইজিংয়ে অনুষ্ঠিত দুই দিনের বার্ষিক ‘চীন উন্নয়ন ফোরাম ২০২৫’-এ এ সব আলোচনা হয়, যেখানে বৈশ্বিক অর্থনীতি, চীনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, লি কিয়াং বিদেশি বিনিয়োগকারীদের জন্য চীনের বাজারে প্রবেশের সুযোগ আরও বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছেন। একইসঙ্গে তিনি জানান, যেকোনো অপ্রত্যাশিত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন প্রস্তুত।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের শুল্ক-আক্রমণে আবারও উত্তপ্ত বিশ্ববাণিজ্য, শান্তির আহ্বানে চীন

আপডেট সময় ১২:৪৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫