ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

অবৈধ সম্পদের মালিক ও স্বাস্থ্য অধিদপ্তরের সেই সাবেক গাড়িচালক আব্দুল মালেকের ১৩ বছরের কারাদণ্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • / 122

ছবি সংগৃহীত

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়িচালক আব্দুল মালেককে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন  প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় ইভ্যালির রাসেল-শামীমা দম্পতির তিন বছরের কারাদণ্ড

রবিবার (২৩ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।

দুদকের দায়ের করা মামলায় আদালত মালেককে ১০ বছরের কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে। এছাড়া সম্পদের তথ্য গোপনের অভিযোগে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এই অর্থ অনাদায়েও ছয় মাসের অতিরিক্ত সাজা ভোগ করতে হবে তাকে।

আদালতের নির্দেশ অনুযায়ী, মালেকের অবৈধভাবে অর্জিত এক কোটি ৫০ লাখ ৩১ হাজার ৮১০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। দুই ধারার সাজা একত্রে চলবে বলে রায়ে বলা হয়েছে। অর্থাৎ, সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ভোগ করলেই সাজা পূর্ণ হবে। রায় ঘোষণার সময় আব্দুল মালেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবারও কারাগারে পাঠানো হয়।

দুদকের প্রসিকিউটর আসাদুজ্জামান রানা জানান, দীর্ঘ অনুসন্ধান ও তদন্ত শেষে দুদক এই মামলাটি দায়ের করে। তদন্তে মালেকের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া যায়, যা তার বৈধ আয়-উৎসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন সময় আলোচনায় এসেছিলেন আব্দুল মালেক। তার বিরুদ্ধে আরও একটি দুর্নীতির মামলার রায় প্রস্তুত না হওয়ায় আদালত আগামী ১৬ এপ্রিল দিন ধার্য করেছেন। এই মামলায় মালেকের সঙ্গে আসামি হিসেবে রয়েছেন তার স্ত্রী নার্গিস বেগম।

স্বাস্থ্য অধিদপ্তরের একজন সাধারণ গাড়িচালক হয়েও বিপুল সম্পদের মালিক হওয়ায় মালেকের কাহিনি দীর্ঘদিন ধরে জনমনে বিস্ময় ও সমালোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

অবৈধ সম্পদের মালিক ও স্বাস্থ্য অধিদপ্তরের সেই সাবেক গাড়িচালক আব্দুল মালেকের ১৩ বছরের কারাদণ্ড

আপডেট সময় ০৪:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়িচালক আব্দুল মালেককে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন  নেইমারের স্বাক্ষরিত বল চুরির ঘটনায় ব্রাজিলে এক ব্যক্তির ১৭ বছরের কারাদণ্ড