ঢাকা ১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

হাজীগঞ্জ পৌর মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১৪টি দোকান ও দলিলের স্তূপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 142

ছবি সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর শহরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১৪টি দোকান। শুক্রবার (২১ মার্চ) রাত দেড়টার দিকে শহীদ আলী আজ্জম সড়কের পৌর মার্কেটে এ আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে আগুনের উৎস বলে ধারণা করলেও, ক্ষতিগ্রস্তদের কেউ কেউ নাশকতার সন্দেহ করছেন।

আগুনের ভয়াবহতায় দলিল লেখক, কম্পিউটার কম্পোজ ও প্রিন্ট, টাইলস-স্যানেটারি এবং কনফেকশনারির দোকানসহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছেন দলিল লেখকরা। অন্তত ২০ জন দলিল লেখকের প্রায় ১০ হাজার দলিল, অগণিত নন-জুডিশিয়াল স্ট্যাম্প, অর্ধ শতাধিক কম্পিউটার ও প্রিন্টার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন  পুরানা পল্টনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

স্থানীয় বাসিন্দারা জানান, রাতের অন্ধকারে হঠাৎ আগুনের আলো দেখে তারা দ্রুত ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেন। ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয় যুবকদের সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন তরুণ আহত হন।

প্রত্যক্ষদর্শী মাইনুদ্দিন জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে দোকানের মালামাল বের করে আনার কোনো সুযোগই ছিল না। অধিকাংশ দোকানে মালামাল ছিল লক্ষাধিক টাকার, সবই পুড়ে গেছে।

ঘটনাস্থলে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, “আগুনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ফোর্স পাঠানো হয়। আমাদের সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট ছিলেন।”

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো আগুন লাগার নির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি। তবে স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেছেন, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

সার্বিকভাবে এই দুর্ঘটনা হাজীগঞ্জের ব্যবসায়ী সমাজে গভীর শোক ও ক্ষোভের ছাপ রেখে গেছে। প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্তরা দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

হাজীগঞ্জ পৌর মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১৪টি দোকান ও দলিলের স্তূপ

আপডেট সময় ০৪:১৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর শহরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১৪টি দোকান। শুক্রবার (২১ মার্চ) রাত দেড়টার দিকে শহীদ আলী আজ্জম সড়কের পৌর মার্কেটে এ আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে আগুনের উৎস বলে ধারণা করলেও, ক্ষতিগ্রস্তদের কেউ কেউ নাশকতার সন্দেহ করছেন।

আগুনের ভয়াবহতায় দলিল লেখক, কম্পিউটার কম্পোজ ও প্রিন্ট, টাইলস-স্যানেটারি এবং কনফেকশনারির দোকানসহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছেন দলিল লেখকরা। অন্তত ২০ জন দলিল লেখকের প্রায় ১০ হাজার দলিল, অগণিত নন-জুডিশিয়াল স্ট্যাম্প, অর্ধ শতাধিক কম্পিউটার ও প্রিন্টার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন  যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত শিশু-সহ অন্তত ৮