ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের উত্তাল বিক্ষোভ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / 159

ছবি: সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। রবিবার (৯ মার্চ) ইফতারের পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ থেকে বিক্ষোভ শুরু করে ক্যাম্পাসজুড়ে প্রতিবাদ জানান। নারী নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্ষণের শাস্তি কঠোর করার আহ্বান জানিয়ে শতাধিক শিক্ষার্থী এ মিছিলে অংশ নেন।

নারী শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেশে ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। নারীরা প্রতিনিয়ত ভয় আর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগবে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং দ্রুত বিচারের আওতায় আনতে হবে।”

আরও পড়ুন  প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভে উত্তাল ইউরোপের আরেক দেশ

শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন, যার মধ্যে ছিল “একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা বিচার কর”, “আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই”, “আমার বোন ধর্ষিত কেন? জবাব চাই!” ইত্যাদি। নারী শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন, “আজ যারা শিকার হয়েছে, কাল আমরা হব না তার নিশ্চয়তা কোথায়?” তারা দোষীদের কঠোর শাস্তির মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপনের দাবি জানান, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

সম্প্রতি মাগুরায় শিশু আছিয়ার ওপর নৃশংস যৌন সহিংসতার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর প্রতিবাদে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ, মানববন্ধন, ক্লাস ও পরীক্ষা বর্জনের মতো কর্মসূচি চলছে। শিক্ষার্থীরা বলেন, “সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। ধর্ষণের বিচারে দীর্ঘসূত্রিতা বন্ধ করতে হবে। আইন ও শাস্তির কঠোর প্রয়োগই পারে ধর্ষণের মতো জঘন্য অপরাধ রোধ করতে।”

শেকৃবি শিক্ষার্থীদের এই বিক্ষোভ দেশের সামগ্রিক আন্দোলনেরই অংশ, যেখানে শিক্ষার্থীরা শুধুমাত্র বিচার নয়, একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ সমাজের দাবি তুলেছেন। তাদের প্রত্যাশা, এই আন্দোলন একদিন আর প্রয়োজন হবে না কারণ সমাজ নিজেই নারীদের জন্য নিরাপদ হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের উত্তাল বিক্ষোভ

আপডেট সময় ১১:৩০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। রবিবার (৯ মার্চ) ইফতারের পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ থেকে বিক্ষোভ শুরু করে ক্যাম্পাসজুড়ে প্রতিবাদ জানান। নারী নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্ষণের শাস্তি কঠোর করার আহ্বান জানিয়ে শতাধিক শিক্ষার্থী এ মিছিলে অংশ নেন।

নারী শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেশে ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। নারীরা প্রতিনিয়ত ভয় আর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগবে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং দ্রুত বিচারের আওতায় আনতে হবে।”

আরও পড়ুন  বিএনপির দেশব্যাপী সমাবেশ: ৮ দিনে ৬৪ জেলায় বিক্ষোভ