ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

থালাপতি বিজয়ের রাজনীতিতে প্রবেশ: শোবিজ ছেড়ে মানুষের পাশে দাঁড়াতে চান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩০:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / 246

ছবি সংগৃহীত

দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয় এখন শুধুই সিনেমার তারকা নন; তিনি এখন রাজনীতির অঙ্গনে পদার্পণ করেছেন। বহু জনপ্রিয় সিনেমা উপহার দেওয়ার পর, থালাপতি এবার বাস্তব জগতে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান। শিগগিরই তিনি শোবিজ দুনিয়া থেকে বিদায় নিতে চান এবং সেই উদ্দেশ্যেই গঠন করেছেন তার রাজনৈতিক দল।

গত শুক্রবার (৭ মার্চ), চেন্নাইয়ে বিজয়ের রাজনৈতিক দলের পক্ষ থেকে রমজান উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক বিশাল ইফতার পার্টি। এই অনুষ্ঠানে সাদা পোশাক ও টুপি পরে ইসলামী ঐতিহ্যের সাথে মিল রেখে উপস্থিত হন অভিনেতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেন্নাইয়ের বিভিন্ন মসজিদের ইমামসহ রাজনৈতিক ও চলচ্চিত্র জগতের নানা বিশিষ্ট ব্যক্তিত্ব। তাতে যোগ দেন প্রায় তিন হাজার মানুষ।

আরও পড়ুন  সংস্কারহীন নির্বাচন ডিসেম্বরেই, সংস্কার চাইলে জুন ২৬

বিজয়ের এই আয়োজন শুধু সামাজিক ঐক্যের প্রতীক নয়, এটি তার রাজনীতির প্রতি তার প্রকৃত আগ্রহকেও প্রকাশ করে। তিনি শুধু ইফতার করেননি, বরং রোজাও রেখেছিলেন এবং ইফতারের আগে মোনাজাতেও অংশ নিয়েছেন। তার এই উদ্যোগের মাধ্যমে এক নতুন বার্তা দিয়েছেন তিনি সমাজে শান্তি, সম্প্রীতি এবং সহমর্মিতা প্রতিষ্ঠিত করা।

এএনআই তাদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে অনুষ্ঠানের একটি ভিডিও শেয়ার করেছে, যা দ্রুত ভাইরাল হয়ে গেছে। ভিডিওটি নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকে তার ধর্মীয় সম্প্রীতির প্রশংসা করেছেন, আবার কেউ কেউ ট্রলও করেছেন।

থালাপতি বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে) আগামী ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। বিজয় এককভাবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে, শোবিজ জগত থেকে তার বিদায়ের খবরই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। রাজনীতির মাঠে তার নতুন যাত্রা কেমন হবে, তা সময়ই বলবে, তবে তার এই উদ্যোগে দক্ষিণ ভারতের রাজনীতিতে একটি নতুন দিক উন্মোচিত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

থালাপতি বিজয়ের রাজনীতিতে প্রবেশ: শোবিজ ছেড়ে মানুষের পাশে দাঁড়াতে চান

আপডেট সময় ০১:৩০:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয় এখন শুধুই সিনেমার তারকা নন; তিনি এখন রাজনীতির অঙ্গনে পদার্পণ করেছেন। বহু জনপ্রিয় সিনেমা উপহার দেওয়ার পর, থালাপতি এবার বাস্তব জগতে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান। শিগগিরই তিনি শোবিজ দুনিয়া থেকে বিদায় নিতে চান এবং সেই উদ্দেশ্যেই গঠন করেছেন তার রাজনৈতিক দল।

গত শুক্রবার (৭ মার্চ), চেন্নাইয়ে বিজয়ের রাজনৈতিক দলের পক্ষ থেকে রমজান উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক বিশাল ইফতার পার্টি। এই অনুষ্ঠানে সাদা পোশাক ও টুপি পরে ইসলামী ঐতিহ্যের সাথে মিল রেখে উপস্থিত হন অভিনেতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেন্নাইয়ের বিভিন্ন মসজিদের ইমামসহ রাজনৈতিক ও চলচ্চিত্র জগতের নানা বিশিষ্ট ব্যক্তিত্ব। তাতে যোগ দেন প্রায় তিন হাজার মানুষ।

আরও পড়ুন  আওয়ামীলীগের চৌদ্দগোষ্ঠীরও ক্ষমতা হবে না আমাদের কেনার : তাজুল ইসলাম