ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: তালাবদ্ধ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: ভরি ২ লাখ ৭৭ হাজার টাকা ছাড়াল আধ্যাত্মিক সাধনার সর্বজনীন মাধ্যম রোজা: বিভিন্ন ধর্মে উপবাসের চিত্র সীতাকুণ্ডের সেই ছোট্ট শিশুটির সঙ্গে কী হয়েছিল? ঘাতকের রোমহর্ষক স্বীকারোক্তি ইরানে নেতৃত্বে নতুন অধ্যায়, মোজতবা খামেনি সুপ্রিম লিডার নির্বাচিত ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে।

রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা: ১৪ সমন্বয়ক গ্রেফতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২২:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 150

ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগানের রাসেল স্কয়ার এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থানা আহ্বায়কসহ ১৪ সমন্বয়ককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (৭ মার্চ) রাত সোয়া ৯টার দিকে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান এই তথ্য জানান। তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সংগঠনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ বিভিন্ন পদে থাকা নেতা-কর্মীরা রয়েছেন। তারা রাসেল স্কয়ারে শেখ কবির নামে এক ব্যক্তির ব্যবসায়িক অফিসে হামলা করে, চাঁদা দাবি করে এবং ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালান।

আরও পড়ুন  রাঙামাটিতে হিজড়া শিলা হত্যার ঘটনায় ৪ জনের গ্রেফতার: তদন্ত চলছে

ভুক্তভোগী ব্যবসায়ী শেখ কবির জানিয়েছেন, হামলাকারীরা তার অফিসে ঢুকে নগদ টাকা ও চারটি কম্পিউটার লুট করে নিয়ে যায়। ঘটনাস্থলে যৌথ বাহিনীর সদস্যরা পৌঁছানোর পর তাদের আটক করে থানায় হস্তান্তর করেন।

ওসি বলেন, ব্যবসায়ী শেখ কবিরের করা মামলার ভিত্তিতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করা হচ্ছে।

এদিকে, স্থানীয় ব্যবসায়ীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা: ১৪ সমন্বয়ক গ্রেফতার

আপডেট সময় ১২:২২:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

রাজধানীর কলাবাগানের রাসেল স্কয়ার এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থানা আহ্বায়কসহ ১৪ সমন্বয়ককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (৭ মার্চ) রাত সোয়া ৯টার দিকে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান এই তথ্য জানান। তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সংগঠনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ বিভিন্ন পদে থাকা নেতা-কর্মীরা রয়েছেন। তারা রাসেল স্কয়ারে শেখ কবির নামে এক ব্যক্তির ব্যবসায়িক অফিসে হামলা করে, চাঁদা দাবি করে এবং ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালান।

আরও পড়ুন  পারভেজ হত্যা মামলায় দুই তরুণীর একজনের গ্রেফতারি