ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী ও ডাকাতসহ ১০ জন গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / 181

ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই, ডাকাতি ও মাদক কারবারে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার (২ মার্চ) এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  ১২ জন ছিনতাইকারী গ্রেফতার: উত্তরা এলাকায় অভিযান

ডিএমপির বিশেষ অভিযানের অংশ হিসেবে মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় শনিবার (১ মার্চ) রাতে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হয়। এ অভিযানে গ্রেপ্তার হন বশির (৪৭), কাশেম (২৩), সানুজ (২২), আলমগীর (৩৪), রহমত আলী (২৫), মনির (২০), এমরান (৩৪), শুভ (২২), রাকিব (২০) ও বাদল (৩২)।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে বেশ কয়েকজন চিহ্নিত অপরাধী। কেউ সক্রিয় ছিনতাইকারী, কেউ মাদক কারবারি, আবার কেউ ডাকাত ও চাঁদাবাজ। এছাড়া, বেশ কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অভিযানে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

ডিএমপির এক কর্মকর্তা জানান, রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। অপরাধ দমনে ধারাবাহিকভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী ও ডাকাতসহ ১০ জন গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৩৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই, ডাকাতি ও মাদক কারবারে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার (২ মার্চ) এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  ঝিনাইদহে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে ৫০ জন আহত, পুলিশ মোতায়েন