ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

জুলাই অভ্যুত্থানে আহত ১৪০১ জনকে ‘জুলাই যোদ্ধা’র স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করল সরকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / 354

ছবি সংগৃহীত

সরকার ‘জুলাই যোদ্ধা’ হিসেবে এক হাজার ৪০১ জন আহত ব্যক্তিকে স্বীকৃতি দিয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গত বৃহস্পতিবার দুটি গেজেট প্রকাশ করে, যার মধ্যে ‘ক’ শ্রেণিতে অতি গুরুতর আহত ৪৯৩ জন এবং ‘খ’ শ্রেণিতে গুরুতর আহত ৯০৮ জন অন্তর্ভুক্ত রয়েছেন। এসব গেজেটে আহতদের মেডিকেল কেস আইডি, নাম, পিতা-মাতার নাম ও স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ‘গ’ শ্রেণির আহতদের তালিকা আরও প্রকাশিত হবে, যেখানে প্রায় ১০ হাজার ৬৪৮ জনের নাম অন্তর্ভুক্ত হতে পারে।

আরও পড়ুন  পাহাড়ি শিক্ষার্থীদের ওপর হামলা: বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিবাদ

গেজেটের তথ্য অনুযায়ী, ‘ক’ শ্রেণির অতি গুরুতর আহতরা, যাদের চিকিৎসার পরও শারীরিক অক্ষমতার কারণে অন্যের সহায়তা ছাড়া জীবনযাপন সম্ভব নয়, তারা এককালীন ৫ লাখ টাকা এবং প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতা পাবেন। এছাড়া, তাদের জন্য আজীবন সরকারি চিকিৎসাসেবা এবং উপযুক্ত মেডিক্যাল বোর্ডের সুপারিশে দেশ-বিদেশে চিকিৎসা সুবিধা প্রদান করা হবে।

‘খ’ শ্রেণির গুরুতর আহতরা, যারা অন্যের আংশিক সহায়তা ছাড়াই জীবনযাপন করতে সক্ষম নন, তারা এককালীন ৩ লাখ টাকা এবং প্রতি মাসে ১৫ হাজার টাকা ভাতা পাবেন। সরকারি-আধাসরকারি চাকরিতে অগ্রাধিকারসহ কর্মসহায়ক প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধাও পাবেন তারা।

এদিকে, গত ১৫ জানুয়ারি, শহীদদের তালিকা প্রকাশের পর এবার আহতদের জন্যও সরকার সহায়তার উদ্যোগ নিয়েছে। আগামী মার্চ থেকে ভাতা কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন সরকারের প্রেস সচিব শফিকুল আলম।
এছাড়া, শহীদ পরিবারের সদস্যরা এককালীন ৩০ লাখ টাকা এবং প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতা পাবেন। তাদের জন্য সরকারি চাকরিতে অগ্রাধিকার নিশ্চিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

জুলাই অভ্যুত্থানে আহত ১৪০১ জনকে ‘জুলাই যোদ্ধা’র স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করল সরকার

আপডেট সময় ০৩:৫২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

সরকার ‘জুলাই যোদ্ধা’ হিসেবে এক হাজার ৪০১ জন আহত ব্যক্তিকে স্বীকৃতি দিয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গত বৃহস্পতিবার দুটি গেজেট প্রকাশ করে, যার মধ্যে ‘ক’ শ্রেণিতে অতি গুরুতর আহত ৪৯৩ জন এবং ‘খ’ শ্রেণিতে গুরুতর আহত ৯০৮ জন অন্তর্ভুক্ত রয়েছেন। এসব গেজেটে আহতদের মেডিকেল কেস আইডি, নাম, পিতা-মাতার নাম ও স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ‘গ’ শ্রেণির আহতদের তালিকা আরও প্রকাশিত হবে, যেখানে প্রায় ১০ হাজার ৬৪৮ জনের নাম অন্তর্ভুক্ত হতে পারে।

আরও পড়ুন  পরিবেশবান্ধব কারখানায় বিশ্বসেরা স্বীকৃতি পেল বাংলাদেশ