ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী
অপরাধ

অবৈধ পাস ব্যবহার করে সচিবালয়ে প্রবেশের চেষ্টা, আটক এক আওয়ামী লীগ নেতা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 139

ছবি সংগৃহীত

মেয়াদোত্তীর্ণ এবং বাতিল হওয়া পাস ব্যবহার করে সচিবালয়ে প্রবেশ করতে গিয়ে আটক হয়েছেন আওয়ামী লীগ নেতা মো. ছগীর আহমেদ। তিনি চাঁদপুরের মতলব উত্তর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে দায়িত্বরত উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ বিল্লাল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ছগীর আহমেদ তার গাড়ির স্টিকার ও প্রবেশ পাসের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সচিবালয়ে প্রবেশের চেষ্টা করেন। এ সময় তাকে সচিবালয়ের এক নম্বর গেট থেকে আটক করা হয়।

আরও পড়ুন  গ্রেফতার হলেন আওয়ামী লীগের সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

সরকার ইতোমধ্যে সচিবালয়ে প্রবেশের জন্য সকল ধরনের পাস বাতিল করেছে। এছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ছগীর আহমেদের নামের পাসের মেয়াদও ইতিমধ্যে শেষ হয়ে গেছে। ডিসি বিল্লাল হোসেন জানিয়েছেন, ছগীর আহমেদের পাস ও গাড়ির স্টিকার উভয়ই মেয়াদোত্তীর্ণ ছিল, তারপরও তিনি সচিবালয়ে প্রবেশের চেষ্টা করেন। তাকে আটক করার পর শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, এটি প্রথমবার নয়, এর আগেও ছগীর আহমেদ মেয়াদোত্তীর্ণ পাস নিয়ে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করেছিলেন।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হলেও সংশ্লিষ্টরা মনে করছেন, এটি প্রশাসনের সতর্কতা ও কঠোরতার প্রমাণ।

নিউজটি শেয়ার করুন

অপরাধ

অবৈধ পাস ব্যবহার করে সচিবালয়ে প্রবেশের চেষ্টা, আটক এক আওয়ামী লীগ নেতা

আপডেট সময় ০১:০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫