ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

ছয় মাসের মধ্যে আসছে মেয়েদের ক্যান্সার ভ্যাকসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 358

ছবি সংগৃহীত

আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে মেয়েদের জন্য একটি ক্যান্সার ভ্যাকসিন উন্মোচন হবে, যা স্তন, মুখমণ্ডল এবং ঘাড়ের ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী প্রতাপরাও যাদব এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ক্যান্সার ভ্যাকসিনের গবেষণা প্রায় সম্পন্ন এবং বর্তমানে ট্রায়াল চলছে। ৯ থেকে ১৬ বছর বয়সী মেয়েরা এই ভ্যাকসিন গ্রহণ করতে পারবে।

আরও পড়ুন  করোনাভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ দফা জরুরি নির্দেশনা

মন্ত্রী উল্লেখ করেন, ভারতে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এবং এ নিয়ে কেন্দ্রীয় সরকার উদ্বিগ্ন। তিনি জানান, ৩০ বছরের বেশি বয়সী নারীদের জন্য হাসপাতালগুলোতে স্ক্রিনিং প্রক্রিয়া চালু হবে এবং ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণের জন্য ডে-কেয়ার ক্যান্সার সেন্টার স্থাপন করা হবে। পাশাপাশি, ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের শুল্ক মওকুফের উদ্যোগও নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ভারতে নারীদের মধ্যে ক্যান্সারের প্রকোপ বাড়ছে এবং এর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল ও জটিল হয়ে উঠেছে। এই ক্যান্সার ভ্যাকসিন রোগের প্রাথমিক স্তরে প্রতিরোধ গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে প্রতিরোধ ও সঠিক চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজটি শেয়ার করুন

ছয় মাসের মধ্যে আসছে মেয়েদের ক্যান্সার ভ্যাকসি

আপডেট সময় ১০:৩২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে মেয়েদের জন্য একটি ক্যান্সার ভ্যাকসিন উন্মোচন হবে, যা স্তন, মুখমণ্ডল এবং ঘাড়ের ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী প্রতাপরাও যাদব এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ক্যান্সার ভ্যাকসিনের গবেষণা প্রায় সম্পন্ন এবং বর্তমানে ট্রায়াল চলছে। ৯ থেকে ১৬ বছর বয়সী মেয়েরা এই ভ্যাকসিন গ্রহণ করতে পারবে।

আরও পড়ুন  অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী