ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

কামরাঙ্গীরচরে বিশেষ ‘ব্লক রেইড’ অভিযান: গ্রেফতার ১৬ অপরাধী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 143

ছবি: সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ডিএমপির লালবাগ বিভাগের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে গত বুধবার বিকেল ৫:৩০ থেকে বৃহস্পতিবার ভোর ২:০০ পর্যন্ত পরিচালিত হয়েছে একটি বিশেষ ‘ব্লক রেইড’। এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মাদক ব্যবসায়ী, পেশাদার ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি ও অন্যান্য অপরাধী। থানা সূত্রে জানা গেছে, অভিযানের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, থানার অফিসার ইনচার্জ এবং কামরাঙ্গীরচর থানা পুলিশের বিশেষ টিম।

আরও পড়ুন  খিলগাঁও থেকে চুরি হওয়া গাড়ি, মোবাইল ও ল্যাপটপ উদ্ধার, গ্রেফতার এড়াল চোর

এদিন পুলিশ কামরাঙ্গীরচরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় ব্লক রেইড চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন: জুম্মান (২৪), মোঃ আরিফ (১৯), মোঃ আবু বক্কর (২০), রবিন (২২), মোঃ আলমগীর হোসেন (৪৯), মোঃ আকতার হোসেন (৩৪), মোঃ আল আমিন (২২), মোঃ তুহিন (২৪), লাভলু (৩০), মোঃ ইসমাইল (৩৪), মোঃ শরীফ (২০), শ্রী উৎপল চন্দ্র দাস (৩০), সাকির (২০), ইসমাইল (২৮), সোহেল (৩২) ও সজল (২২)।

অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, ছিনতাই, চুরি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে, এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমপি সূত্র জানিয়েছে, কামরাঙ্গীরচর এলাকায় অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

কামরাঙ্গীরচরে বিশেষ ‘ব্লক রেইড’ অভিযান: গ্রেফতার ১৬ অপরাধী

আপডেট সময় ০৬:০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫