ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

পাসপোর্ট অধিদফতরে নতুন ডিজি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / 37

ছবি সংগৃহীত

বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. আলীমুল আমীন। এর আগে এই দায়িত্বে থাকা মেজর জেনারেল মো. নুরুল আনোয়ারকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

আরও পড়ুন  মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে ১৭৫ বিদেশি শ্রমিক আটক

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনী থেকে মেজর জেনারেল মো. আলীমুল আমীনকে প্রেষণে পাসপোর্ট অধিদফতরের ডিজি পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, মেজর জেনারেল মো. নুরুল আনোয়ারকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পাসপোর্ট অধিদফতরে নতুন ডিজি

আপডেট সময় ০১:৩০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. আলীমুল আমীন। এর আগে এই দায়িত্বে থাকা মেজর জেনারেল মো. নুরুল আনোয়ারকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

আরও পড়ুন  ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ