ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

মোহাম্মদপুরে মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে অভিযান: ৪৮ জন গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 134

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে মাদক ও ছিনতাই বিরোধী অভিযানে পুলিশ ৪৮ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এ অভিযান আজ (মঙ্গলবার) ভোররাত পর্যন্ত চলেছে।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত থানা পুলিশের অভিযানে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে মাদক ও ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামি রয়েছেন। এ ছাড়া ডেভিল হান্টের অভিযানে সাতজন এবং গভীর রাতে পুলিশের অপর একটি অভিযানে পাঁচজন গ্রেপ্তার হন।

আরও পড়ুন  শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

৫ আগস্ট সরকার পতনের পর থেকে মোহাম্মদপুর এলাকা অশান্ত হয়ে ওঠে, ফলে চুরি ও ছিনতাইসহ নানান অপরাধের সংখ্যা বৃদ্ধি পায়। পুলিশের পাশাপাশি যৌথবাহিনীর অভিযানেও এসব অপরাধ নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। তবে শনিবার থেকে দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট শুরু হওয়ার পর মোহাম্মদপুরে অপরাধ কিছুটা কমতে শুরু করেছে।

এর আগে সোমবারও মোহাম্মদপুর থানা পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করেছিল।

নিউজটি শেয়ার করুন

মোহাম্মদপুরে মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে অভিযান: ৪৮ জন গ্রেপ্তার

আপডেট সময় ০৫:১৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে মাদক ও ছিনতাই বিরোধী অভিযানে পুলিশ ৪৮ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এ অভিযান আজ (মঙ্গলবার) ভোররাত পর্যন্ত চলেছে।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত থানা পুলিশের অভিযানে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে মাদক ও ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামি রয়েছেন। এ ছাড়া ডেভিল হান্টের অভিযানে সাতজন এবং গভীর রাতে পুলিশের অপর একটি অভিযানে পাঁচজন গ্রেপ্তার হন।

আরও পড়ুন  চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ