ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

ক্যারিবীয় সাগরে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 193

ছবি সংগৃহীত

ক্যারিবীয় সাগরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে ভূমিকম্পটি কেম্যান দ্বীপপুঞ্জের উপকূল থেকে প্রায় ১৩০ মাইল (২০৯ কিলোমিটার) দূরে, হন্ডুরাসের উত্তরে আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৬।

ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন এই ভূমিকম্পের ফলে সাগরে উচ্চতা বাড়তে পারে বলে সতর্ক করেছে মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র। কিউবার উপকূলে প্রায় ১০ ফুট (তিন মিটার) পর্যন্ত এবং হন্ডুরাস ও কেম্যান দ্বীপপুঞ্জে তিন ফুট পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন  সিলেটে মাঝরাতে ভূমিকম্প, আতঙ্কে কিছু বাসিন্দা

সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে পুয়ের্তো রিকো, ভার্জিন দ্বীপপুঞ্জসহ আশপাশের অঞ্চলে সুনামির ঝুঁকি রয়েছে। এছাড়া, জ্যামাইকা, মেক্সিকো, বাহামা, বেলিজ, হাইতি, কোস্টারিকা, পানামা, নিকারাগুয়া এবং গুয়াতেমালার উপকূল বরাবর বিপজ্জনক ঢেউ সৃষ্টি হতে পারে।

ক্যারিবিয়ান অঞ্চলে এটি প্রথম বড় ধরনের ভূমিকম্প নয়। ২০২০ সালের জানুয়ারিতে ক্যারিবীয় সাগরে ৭.৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যা পূর্ব কিউবায় ব্যাপকভাবে অনুভূত হয়। ২০১৮ সালের জানুয়ারিতেও ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে পুয়ের্তো রিকো ও মার্কিন ভার্জিন দ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের ফলে সুনামির ঝুঁকি থাকলেও উপকূলীয় এলাকায় সতর্কতা অবলম্বন করলেই বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হতে পারে। স্থানীয় প্রশাসন ইতোমধ্যে বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ক্যারিবীয় সাগরে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আপডেট সময় ১০:৩২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

ক্যারিবীয় সাগরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে ভূমিকম্পটি কেম্যান দ্বীপপুঞ্জের উপকূল থেকে প্রায় ১৩০ মাইল (২০৯ কিলোমিটার) দূরে, হন্ডুরাসের উত্তরে আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৬।

ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন এই ভূমিকম্পের ফলে সাগরে উচ্চতা বাড়তে পারে বলে সতর্ক করেছে মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র। কিউবার উপকূলে প্রায় ১০ ফুট (তিন মিটার) পর্যন্ত এবং হন্ডুরাস ও কেম্যান দ্বীপপুঞ্জে তিন ফুট পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন  আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৫.৮ মাত্রার ভূমিকম্প