ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

ব্রাজিলে ব্যস্ত সড়কে আছড়ে পড়ল বিমান, নিহত ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩১:৪০ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 165

ছবি: সংগৃহীত

ব্রাজিলের সাও পাওলো শহরের একটি ব্যস্ত সড়কে ছোট একটি বিমান আছড়ে পড়েছে। দুর্ঘটনার পর বিমানটির সঙ্গে একটি বাসের ধাক্কা লাগে। এ ঘটনায় বিমানটির মালিক ও পাইলটসহ দুজন নিহত হয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, স্থানীয় সময় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটে সাও পাওলোর বারা ফুন্দার মারকিউস দে সাও ভিসেন্তেতে বিমানটি বিধ্বস্ত হয়। মিলিটারি পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর বিমানের দুই আরোহী দগ্ধ হয়ে মারা যান। এছাড়া, আহত হন আরও ছয়জন, এর মধ্যে এক মোটরসাইকেল চালক ও বাসযাত্রী রয়েছেন, যাদের শরীরে বিমানের ধ্বংসাবশেষের কারণে আঘাত লাগে।

আরও পড়ুন  আফগানিস্তানের মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলা, নিহত ১, আহত ৩

ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, ছোট বিমানটি মহাসড়কে প্রচণ্ড গতিতে আছড়ে পড়ছে এবং বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে এতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আহতদের নিকটবর্তী সান্তা কাসা দে মিসেরিকোর্দিয়া ও উপা সান্তানা হাসপাতালে ভর্তি করা হয়।

বিমানটি দেশটির দক্ষিণাঞ্চলের রিও গ্র্যান্ডে দো সুইয়ের পোর্তো অ্যালার্গেতে যাচ্ছিল এবং শুক্রবার সকালে কাম্পো দে মার্তে বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগে বিমানটি কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ব্রাজিলের বিমান বাহিনী জানিয়েছে, তারা যত দ্রুত সম্ভব ঘটনার তদন্ত শুরু করবে।

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলে ব্যস্ত সড়কে আছড়ে পড়ল বিমান, নিহত ২

আপডেট সময় ০১:৩১:৪০ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

ব্রাজিলের সাও পাওলো শহরের একটি ব্যস্ত সড়কে ছোট একটি বিমান আছড়ে পড়েছে। দুর্ঘটনার পর বিমানটির সঙ্গে একটি বাসের ধাক্কা লাগে। এ ঘটনায় বিমানটির মালিক ও পাইলটসহ দুজন নিহত হয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, স্থানীয় সময় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটে সাও পাওলোর বারা ফুন্দার মারকিউস দে সাও ভিসেন্তেতে বিমানটি বিধ্বস্ত হয়। মিলিটারি পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর বিমানের দুই আরোহী দগ্ধ হয়ে মারা যান। এছাড়া, আহত হন আরও ছয়জন, এর মধ্যে এক মোটরসাইকেল চালক ও বাসযাত্রী রয়েছেন, যাদের শরীরে বিমানের ধ্বংসাবশেষের কারণে আঘাত লাগে।

আরও পড়ুন  নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫ জন