ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে চাঁদা না দেয়ায় রাজমিস্ত্রীকে হত্যা: তীব্র ক্ষোভ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২২:১৫ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 191

ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে চাঁদা না দেওয়ায় আবুল বাশার (৫০) নামে এক রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় দেখে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবুল বাশার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা তানজের আলী চৌকিদারের ছেলে। এই তথ্য নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন।

আরও পড়ুন  বন্দরে জোড়া খুন: সাবেক কাউন্সিলরসহ চারজন গ্রেপ্তার

প্রত্যক্ষদর্শী নজরুল মোল্লা ও নিহতের মামা রেজাউল করিম জানান, গত উপজেলা নির্বাচনের সময় ইন্দ্রপাশা এলাকার মো. পান্নু খানের ছেলে মো. নাজমুল হাসান (২৮) এর সঙ্গে আবুল বাশারের বিরোধ ছিল। এর জেরে নাজমুল কয়েকদিন ধরে বাশারের কাছে টাকা চাঁদা দাবি করে আসছিল। সন্ধ্যার দিকে দক্ষিণ সাউথপুরের ৬৬ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে শুক্কুরের চায়ের দোকানে বসে আবুল বাশার চা পান করে দোকান থেকে বের হয়ে রাস্তায় মোবাইলে কথা বলছিলেন। হঠাৎ বাইকে করে নাজমুল এসে বাশারের কাছে টাকা দাবি করে। টাকা না দেওয়ায় নাজমুল ধারালো অস্ত্র দিয়ে আবুল বাশারকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজাপুর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক (আরএমও) ডা. তমাল হালদার জানান, আবুল বাশারের ডান হাতে, বাম কাঁধের পেছনে, পেটে এবং বুকে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাত ছিল। তার মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, ঘটনা শুনে আমি ও আমার ফোর্স হাসপাতালে গিয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ঝালকাঠিতে চাঁদা না দেয়ায় রাজমিস্ত্রীকে হত্যা: তীব্র ক্ষোভ

আপডেট সময় ১২:২২:১৫ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

ঝালকাঠির রাজাপুরে চাঁদা না দেওয়ায় আবুল বাশার (৫০) নামে এক রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় দেখে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবুল বাশার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা তানজের আলী চৌকিদারের ছেলে। এই তথ্য নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন।

আরও পড়ুন  সই জাল, প্লট বরাদ্দে প্রতারণা: গণপূর্তের কর্মকর্তা তৈয়বুর গ্রেপ্তার