ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৪:০১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 160

আফ্রিকার দেশ সোমালিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ হামলা পরিকল্পনাকারীসহ সন্ত্রাসীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার অনুমোদন দেন বলে জানিয়েছেন তিনি নিজেই।

ট্রাম্প এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানান, “এই সন্ত্রাসীরা গুহায় লুকিয়ে থেকে যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের জন্য হুমকি সৃষ্টি করছিল। আমাদের হামলা সেই লুকানোর জায়গাগুলো ধ্বংস করেছে এবং বেসামরিক জনগণের ক্ষতি না করেই বহু সন্ত্রাসীকে নির্মূল করেছে।” তবে তিনি হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু বা নিহতদের পরিচয় প্রকাশ করেননি।

আরও পড়ুন  যুদ্ধবিরতির মাঝেই মায়ানমারে স্কুলে বিমান হামলা, নিহত ১৭ শিক্ষার্থী

এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক বিবৃতিতে জানান, সোমালিয়ার উত্তরাঞ্চলের গোলিস পার্বত্য এলাকায় চালানো এই হামলায় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ জঙ্গি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে কোনো সাধারণ নাগরিকের ক্ষতি হয়নি।
সন্ত্রাস দমনে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, “আইএস বা যে কেউ যারা আমেরিকানদের ওপর হামলার পরিকল্পনা করছে, তাদের জন্য পরিষ্কার বার্তা আমরা তোমাদের খুঁজে বের করব এবং ধ্বংস করব।”

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরাক ও সিরিয়ায় আইএসের উত্থান ঘটে গত দশকে। যদিও বর্তমানে তাদের শক্তি কমে এসেছে, তবে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে সংগঠনটির বিস্তার ঘটছে। ২০১৫ সালে আল-কায়েদার সংশ্লিষ্ট গোষ্ঠী আল-শাবাব থেকে কিছু বিচ্ছিন্ন সদস্য সোমালিয়ায় আইএসের একটি শাখা গড়ে তোলে। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে জঙ্গি দমনে অভিযান পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

আপডেট সময় ০২:৩৪:০১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫