ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

কবিতার আবহে আজ শুরু হচ্ছে জাতীয় উৎসব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 144

ছবি: সংগৃহীত

আজ থেকে শুরু হচ্ছে জাতীয় কবিতা উৎসব, যা আগামীকাল (রোববার) পর্যন্ত চলবে। এবারের উৎসবের প্রতিপাদ্য হচ্ছে “স্বাধীনতা, সাম্য, সম্প্রীতির জন্য কবিতা”।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে এই উৎসবের উদ্বোধন করবেন শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম, যিনি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হয়েছেন।

জাতীয় কবিতা উৎসবের দুই দিনব্যাপী অনুষ্ঠানে থাকবে নিবন্ধিত কবিদের স্বরচিত কবিতা পাঠ, আমন্ত্রিত কবিদের কবিতা পাঠ, দেশের খ্যাতিমান আবৃত্তিকারদের আবৃত্তি, কবিতার গান, নৃত্য এবং সেমিনার।

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান উল্লেখ করেন, “যেভাবে আমরা একাত্তরে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, ঠিক সেই একই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের পরবর্তী প্রজন্ম দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে। এখন আমাদের একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

নিউজটি শেয়ার করুন

কবিতার আবহে আজ শুরু হচ্ছে জাতীয় উৎসব

আপডেট সময় ০২:৪৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫