ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী
রেল দুর্ঘটনা

টঙ্গী-জয়দেবপুর রুটে রেললাইন বেঁকে গেল, অল্পের জন্য রক্ষা পেল ১২০০ যাত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / 137

ছবি সংগৃহীত

টঙ্গী-জয়দেবপুর রেল রুটে রোববার দুপুরে ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা থেকে রক্ষা পেয়েছেন বনলতা এক্সপ্রেস ট্রেনের ১২০০ যাত্রী। হঠাৎ ১০ ফুট রেললাইন বেঁকে যাওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, দুপুর ২টা ১০ মিনিটের দিকে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী স্টেশন থেকে ছাড়ার পর জয়দেবপুরের ছোট দেওড়া এলাকায় পৌঁছায়। সেখানে রেললাইনের ওপর লাল পতাকা দেখতে পেয়ে চালক দ্রুত ট্রেনটি থামান। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ১০ গজের মতো রেললাইন বেঁকে গেছে।

আরও পড়ুন  মালিতে সোনার খনি ধসে ৪৮ জনের প্রাণহানি, উদ্ধারকাজ চলছে

স্থানীয় বাসিন্দারা প্রথমে বিষয়টি লক্ষ্য করেন এবং দ্রুত রেল কর্তৃপক্ষকে খবর দেন। তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে রেললাইনে লাল পতাকা স্থাপন করেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

রেললাইন বেঁকে যাওয়ার কারণে টঙ্গী-জয়দেবপুর রুটে একটি লাইন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। রেলওয়ের প্রকৌশলীরা দ্রুত লাইনটি মেরামতের কাজ শুরু করেছেন। স্থানীয়রা জানান, নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব এবং লোডের চাপের কারণে এমন ঘটনা ঘটেছে। তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

রেল দুর্ঘটনা

টঙ্গী-জয়দেবপুর রুটে রেললাইন বেঁকে গেল, অল্পের জন্য রক্ষা পেল ১২০০ যাত্রী

আপডেট সময় ০৫:৩৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫