ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী
অপরাধ

বেঙ্গালুরুতে বাংলাদেশি তরুণীর মরদেহ উদ্ধার, ধর্ষণ ও হত্যার অভিযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / 147

ছবি সংগৃহীত

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরু শহরে একটি হ্রদের তলদেশ থেকে এক বাংলাদেশি তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, নিহত তরুণীর নাম নাজমা (২৮)। তিনি কালকেরে একটি অভিজাত আবাসিক ভবনে গৃহপরিচারিকার কাজ করতেন। বৃহস্পতিবার বিকেলে কাজ শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। তার স্বামী সুমন একজন পৌরকর্মী এবং এই দম্পতি তিন সন্তানসহ ছয় বছর ধরে বেঙ্গালুরুতে বসবাস করছিলেন।

আরও পড়ুন  ভবেশ রায় ইস্যুতে ভারতের দাবি অসত্য ও ভিত্তিহীন: প্রেসসচিব

নাজমা নিখোঁজ হওয়ার আগে স্বামীকে ফোন করে আধ ঘণ্টার মধ্যে বাড়ি ফেরার কথা জানান। তবে এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। শুক্রবার সকালে এক পথচারী হ্রদের তলদেশে একটি মরদেহ দেখে পুলিশকে খবর দেন।

পুলিশ জানায়, নাজমার মাথা পাথর দিয়ে থেঁতলানো হয়েছিল এবং শ্বাসরোধে হত্যার আলামত স্পষ্ট ছিল। এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। অপরাধীদের শনাক্ত করতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

অপরাধ

বেঙ্গালুরুতে বাংলাদেশি তরুণীর মরদেহ উদ্ধার, ধর্ষণ ও হত্যার অভিযোগ

আপডেট সময় ০১:১৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরু শহরে একটি হ্রদের তলদেশ থেকে এক বাংলাদেশি তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, নিহত তরুণীর নাম নাজমা (২৮)। তিনি কালকেরে একটি অভিজাত আবাসিক ভবনে গৃহপরিচারিকার কাজ করতেন। বৃহস্পতিবার বিকেলে কাজ শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। তার স্বামী সুমন একজন পৌরকর্মী এবং এই দম্পতি তিন সন্তানসহ ছয় বছর ধরে বেঙ্গালুরুতে বসবাস করছিলেন।

আরও পড়ুন  শক্তিশালী ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে ভারতের উত্তরপ্রদেশে একদিনেই ৪৫ জনের প্রাণহানি