ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

ব্রাজিলকে রেকর্ড ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল আর্জেন্টিনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / 164

ছবি সংগৃহীত

দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে কাল রাতে আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছে ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এমন বিশাল ব্যবধানের হার ব্রাজিল সমর্থকদের জন্য বড় ধাক্কা। তবে কেউ কেউ বলছেন, অন্তত সাত গোল তো হজম করতে হয়নি! তাতে হয়তো ফিরতে পারত সেই দুঃস্বপ্ন ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ ব্যবধানে হার।

২০১৪ সালের সেই ‘সেভেন আপ’-এর কথা মনে রেখে অনেকে খানিকটা হাঁফ ছেড়ে বাঁচার চেষ্টা করলেও, বাস্তবতা হচ্ছে, ৬ গোলের এই হার ব্রাজিল ফুটবলে ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকবে। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ৭১ বছরের ইতিহাসে এত বড় ব্যবধানে ব্রাজিল কখনো হারেনি। তিন গোলের বেশি ব্যবধানে হারও ছিল একসময় অবিশ্বাস্য ব্যাপার।

আরও পড়ুন  ইতিহাস গড়লো বিটকয়েন, প্রথমবারের মতো মূল্য ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল

এর আগে কোনো দল এই প্রতিযোগিতায় ৬-০ ব্যবধানে হেরেছিল ২০১৩ সালে, যখন কলম্বিয়া বলিভিয়ার জালে ৬ গোল দিয়েছিল। তবে ব্রাজিলের ক্ষেত্রে এমন হার তাদের ফুটবল ঐতিহ্যের জন্য বড় আঘাত।

ব্রাজিলের জন্য যেটি সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক, সেটিই আর্জেন্টিনার জন্য গর্বের। জাতীয় দলের সব স্তর মিলিয়ে ব্রাজিলের বিপক্ষে এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়। ১৯৪০ সালে রোকা কাপে ব্রাজিলকে ৬-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা, যা এতদিন ছিল তাদের সবচেয়ে বড় জয়। এবার সেই রেকর্ড নতুন করে লিখেছেন ক্লদিও এচেভেরিরা।

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলকে রেকর্ড ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল আর্জেন্টিনা

আপডেট সময় ১১:২৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে কাল রাতে আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছে ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এমন বিশাল ব্যবধানের হার ব্রাজিল সমর্থকদের জন্য বড় ধাক্কা। তবে কেউ কেউ বলছেন, অন্তত সাত গোল তো হজম করতে হয়নি! তাতে হয়তো ফিরতে পারত সেই দুঃস্বপ্ন ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ ব্যবধানে হার।

২০১৪ সালের সেই ‘সেভেন আপ’-এর কথা মনে রেখে অনেকে খানিকটা হাঁফ ছেড়ে বাঁচার চেষ্টা করলেও, বাস্তবতা হচ্ছে, ৬ গোলের এই হার ব্রাজিল ফুটবলে ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকবে। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ৭১ বছরের ইতিহাসে এত বড় ব্যবধানে ব্রাজিল কখনো হারেনি। তিন গোলের বেশি ব্যবধানে হারও ছিল একসময় অবিশ্বাস্য ব্যাপার।

আরও পড়ুন  ফেব্রুয়ারিতে রেমিট্যান্সের রেকর্ড, যুক্তরাষ্ট্র শীর্ষে