ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

রাজশাহীতে ছেলের হাতে প্রাণ গেল মায়ের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২০:২৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 235

ছবি সংগৃহীত

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানার খড়খড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নারীর লাশ উদ্ধার করে।

নিহত নারীর নাম সোহাগী খাতুন (৫৫)। তিনি ওই এলাকার বাসিন্দা আজিজুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের ছেলে মো. সুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও বখাটে হিসেবে পরিচিত। শনিবার রাতে তিনি মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন। কিন্তু মা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সুমন ধারালো অস্ত্র দিয়ে মায়ের ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সোহাগী খাতুন। পরে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

ঘটনার পর লাশ রাস্তায় ফেলে দিয়ে পালানোর চেষ্টা করেন সুমন। এ সময় আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করে রাখেন। খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সুমনকে হেফাজতে নেয় এবং নিহত নারীর লাশ উদ্ধার করে।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অভিযুক্ত ছেলের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

রাজশাহীতে ছেলের হাতে প্রাণ গেল মায়ের

আপডেট সময় ১২:২০:২৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬