ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

নবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / 1527

ছবি: সংগৃহীত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ২৪ জানুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার বাহ্রা ইউনিয়নের বাহ্রা চরকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকার বাসিন্দা মো. ঈমান আলী (৫৫)-এর বাড়ি ঘেরাও করা হয়।

আরও পড়ুন  ফরিদপুরে মোবাইল ব্যাংকিং প্রতারণা চক্রের মূলহোতাসহ ৫ সদস্য আটক

পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মো. ঈমান আলী (৫৫) ও তার স্ত্রী পারভীন বেগম (৫০)-কে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. ঈমান আলী মৃত শেখ কিতাব আলীর ছেলে এবং পারভীন বেগম তার স্ত্রী। তারা দুজনই বাহ্রা চরকান্দা এলাকার বাসিন্দা।

নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই সুদর্শন খবরের কথাকে বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৪০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ২৪ জানুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার বাহ্রা ইউনিয়নের বাহ্রা চরকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকার বাসিন্দা মো. ঈমান আলী (৫৫)-এর বাড়ি ঘেরাও করা হয়।

আরও পড়ুন  গাজায় হতাহতের সংখ্যা ৫৩ হাজার: একদিনে ১৪৩ ফিলিস্তিনির মৃত্যু