ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা 

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / 296

ছবি সংগৃহীত

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসগেন গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। 

বৈঠকে রাষ্ট্রদূত হিউসগেন অধ্যাপক ইউনূসকে চলতি বছরের ফেব্রুয়ারিতে জার্মানির মিউনিখে অনুষ্ঠেয় বার্ষিক নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। এই সম্মেলন বৈশ্বিক নিরাপত্তা, সহযোগিতা এবং সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

আরও পড়ুন  সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন

আলোচনায় তাঁরা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং অনলাইনে ভুল তথ্য প্রচারের বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত হিউসগেন উল্লেখ করেন যে, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ভুয়া তথ্য ছড়িয়ে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে।

রাষ্ট্রদূত হিউসগেন আরও পরামর্শ দেন, বাংলাদেশ ইউরোপীয় দেশগুলোর মতো একটি আইন প্রণয়ন করতে পারে, যা অনলাইন প্ল্যাটফর্মগুলোকে বিষয়বস্তু যাচাইয়ের জন্য বাধ্য করবে। এই ধরনের পদক্ষেপ ভুয়া তথ্য প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা 

আপডেট সময় ১১:৩২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসগেন গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। 

বৈঠকে রাষ্ট্রদূত হিউসগেন অধ্যাপক ইউনূসকে চলতি বছরের ফেব্রুয়ারিতে জার্মানির মিউনিখে অনুষ্ঠেয় বার্ষিক নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। এই সম্মেলন বৈশ্বিক নিরাপত্তা, সহযোগিতা এবং সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

আরও পড়ুন  যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ইউনূস, বৈঠক হতে পারে রাজা ও প্রধানমন্ত্রীর সঙ্গে