ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

হাইমচরে মেঘনায় অবৈধভাবে ইলিশ শিকারে ১১ জেলে আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 191

ছবি সংগৃহীত

আরও পড়ুন  চীনের আগ্রহ: বাংলাদেশ থেকে ইলিশ আমদানির পরিকল্পনা

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অবৈধভাবে ইলিশ শিকার করার দায়ে ১১ জেলেকে আটক করেছে উপজেলা টাস্কফোর্স। এর মধ্যে আটজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত চলা অভিযানে এই জেলেদের আটক করা হয় বলে জানিয়েছেন হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.বি.এম. আশরাফুল হক। তিনি জানান, বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বারতহবিল সংলগ্ন স্থানে কয়েকজন জেলে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করছিলেন। টাস্কফোর্স সদস্যরা ধাওয়া করে ১১ জনকে আটক করে।

অভিযান চলাকালে জেলেদের নৌকা থেকে প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে এসব জাল পুড়িয়ে ফেলা হয়।

কোস্ট গার্ড নয়ানী আউটপোস্টে হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি আটক ১১ জেলের মধ্যে ৮ জনকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড দেন। বাকি ৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।

অভিযানে কোস্ট গার্ড নয়ানী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার হোসেনের নেতৃত্বে কোস্ট গার্ড সদস্যরা অংশ নেন এবং পুরো অভিযানে সহযোগিতা করেন।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

হাইমচরে মেঘনায় অবৈধভাবে ইলিশ শিকারে ১১ জেলে আটক

আপডেট সময় ১০:৫৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

আরও পড়ুন  ইলিশ ধরাই ২২ দিনের নিষেধাজ্ঞা