ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / 619

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে স্থাপিত ২২৪টি বুথে একযোগে ভোট শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। এর আগে বুধবার গভীর রাতে সব কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয় এবং সকালে ব্যালট পেপার বিতরণের মাধ্যমে ভোট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

ভোটকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনী শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১,৫০০ পুলিশ সদস্যের পাশাপাশি সাত প্লাটুন বিজিবি ও পাঁচ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামলাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পাসের ভেতরে ও বাইরে অবস্থান করছেন। এ সময়ে মীর মশররফ হোসেন হলের গেট ও প্রান্তিক গেট ছাড়া অন্য সব প্রবেশপথ ১০ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পাস ও আশপাশের দোকানপাটও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে হলের ক্যান্টিন খোলা থাকবে এবং পর্যাপ্ত খাবারের ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন  পটুয়াখালীতে দুই উপজেলা বিএনপি কমিটি বিলুপ্ত: বহিষ্কৃত নেতার পক্ষে মিষ্টি বিতরণ

এ ছাড়া নির্বাচনী নিরাপত্তার অংশ হিসেবে বুধবার সন্ধ্যা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কেবলমাত্র শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের স্টিকারযুক্ত গাড়ি এবং নির্বাচন কমিশনের অনুমোদিত যানবাহন প্রবেশ করতে পারবে।

এবারের জাকসু নির্বাচনে মোট ২৫টি পদে ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট শুরু

আপডেট সময় ১০:০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে স্থাপিত ২২৪টি বুথে একযোগে ভোট শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। এর আগে বুধবার গভীর রাতে সব কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয় এবং সকালে ব্যালট পেপার বিতরণের মাধ্যমে ভোট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

ভোটকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনী শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১,৫০০ পুলিশ সদস্যের পাশাপাশি সাত প্লাটুন বিজিবি ও পাঁচ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামলাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পাসের ভেতরে ও বাইরে অবস্থান করছেন। এ সময়ে মীর মশররফ হোসেন হলের গেট ও প্রান্তিক গেট ছাড়া অন্য সব প্রবেশপথ ১০ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পাস ও আশপাশের দোকানপাটও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে হলের ক্যান্টিন খোলা থাকবে এবং পর্যাপ্ত খাবারের ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন  ঢাকা ১: বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন আশফাক