ঢাকা ০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়ায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে লাশ উদ্ধার

জাহিদ হাসান, কুষ্টিয়া প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 249

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশের একটি পুকুর থেকে নিখোঁজের দুই দিন পর মশিউর আলম ওরফে রজু মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখে পুলিশকে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত রজু মিয়া ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ১নং ত্রিবেণী ইউনিয়নের বাসিন্দা। পরিবার জানায়, গত দুই দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে সড়কের পাশের ওই পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। পরে পরিবারের সদস্যরা এসে লাশ সনাক্ত করেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত নয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুন  কুষ্টিয়ার দৌলতপুরে ভিজিএফ কার্ড নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে লাশ উদ্ধার

আপডেট সময় ০৬:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশের একটি পুকুর থেকে নিখোঁজের দুই দিন পর মশিউর আলম ওরফে রজু মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখে পুলিশকে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত রজু মিয়া ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ১নং ত্রিবেণী ইউনিয়নের বাসিন্দা। পরিবার জানায়, গত দুই দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে সড়কের পাশের ওই পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। পরে পরিবারের সদস্যরা এসে লাশ সনাক্ত করেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত নয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুন  পদ্মা নদীতে ভয়াবহ ভাঙন: কুষ্টিয়ার ভেড়ামারায় আতঙ্কে নদীপাড়ের মানুষ