ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ

ধামরাইয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবকের বিষপানে আত্মহত্যা!

এম শাহীন আলম ,সাভার (ঢাকা) প্রতিনিধি
  • আপডেট সময় ০৫:৫৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / 557

ঢাকার ধামরাইয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বিষপান করে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার কালামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেলিনা আক্তার পিংকি (২৫) স্থানীয় আনছার আলীর মেয়ে। তার সাবেক স্বামী বদির শেখ (২৮) একই উপজেলার বাথুলি এলাকার ইনসান আলীর ছেলে।

আরও পড়ুন  জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ শনিবার বৈঠকে বসছে এনসিপি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে পিংকি ও বদর শেখ এর বিয়ে হয়। তাদের চার বছরের একটি সন্তানও রয়েছে। পারিবারিক কলহের জেরে গত এপ্রিল মাসে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে দুজনের মধ্যে কোনো যোগাযোগ ছিল না।

বুধবার সকালে সন্তানকে দেখতে সাবেক স্ত্রীর বাড়িতে আসেন বদির শেখ। এসময় বাকবিতন্ডার একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে পিংকি কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলেই পিংকি মারা যান। পরে বদির শেখ নিজেও বিষপান করে অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় পিংকির সন্তান বাড়িতে ছিল। মায়ের হত্যাকাণ্ডের দৃশ্য দেখেছে শিশুটি। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্তান নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ বলছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ধামরাইয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবকের বিষপানে আত্মহত্যা!

আপডেট সময় ০৫:৫৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

ঢাকার ধামরাইয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বিষপান করে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার কালামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেলিনা আক্তার পিংকি (২৫) স্থানীয় আনছার আলীর মেয়ে। তার সাবেক স্বামী বদির শেখ (২৮) একই উপজেলার বাথুলি এলাকার ইনসান আলীর ছেলে।

আরও পড়ুন  রাজশাহীতে জাতীয় পার্টির অফিসে হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ