ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বাসের মুখোমুখি সংঘর্ষে ২৮ শিক্ষার্থী আহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৮:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / 220

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী একটি বাসের সঙ্গে হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৮ শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে পটিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  নরসিংদীতে মোটরসাইকেল-ইজিবাইক সাইড নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ২০

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীবাহী বাসটি বেপরোয়া গতিতে রাস্তায় মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই বাসের অন্তত ২৮ জন যাত্রী আহত হন।

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার বলেন, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে ভর্তি হওয়া আহতদের কারও অবস্থা গুরুতর নয়।

এ বিষয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদিয়া সুলতানা বলেন, আহতদের মধ্যে ৮ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বাসের মুখোমুখি সংঘর্ষে ২৮ শিক্ষার্থী আহত

আপডেট সময় ০৭:১৮:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

চট্টগ্রামে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী একটি বাসের সঙ্গে হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৮ শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে পটিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  নাটোরে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের ছয় যাত্রীর মৃত্যু