ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ

আদালত চত্ত্বর থেকে পালানো আসামী বরগুনা থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩০:২৪ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / 258

ছবি: সংগৃহীত

বরগুনা জেলা জজ আদালত চত্ত্বর থেকে পালানো আসামী মোঃ আল আমিন (৩০) অবশেষে পুলিশি অভিযানে গ্রেপ্তার হয়েছে। রবিবার (০৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে আদালতের আদেশে কারাগারে পাঠানোর সময় আদালত প্রাঙ্গণে রাখা গাড়ির কাছ থেকে হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যান তিনি।

আদালত পুলিশ সূত্রে জানা যায়, আল আমিনকে আদালত থেকে বরগুনা জেলা কারাগারে নেওয়ার জন্য এএসআই মোঃ আমিনুল ইসলাম ও তিনজন কনস্টেবলের সমন্বয়ে একটি দল দায়িত্বে ছিল। কিন্তু গাফিলতির সুযোগে আসামী পালিয়ে যায়।

আরও পড়ুন  আলমডাঙ্গায় আন্তজেলা ডাকাতচক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র-পুলিশের পোশাক

এ ঘটনায় বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াকুব হোসাইন এর নির্দেশে এসআই সোহেলের নেতৃত্বে রাত থেকেই অভিযান চালায়। আজ সন্ধ্যা নাগাত বরগুনা সদর উপজেলার ৭নং ঢলুয়া ইউনিয়নের ক্রোক এলাকায় গ্রামীণ ব্যাংকের সামনে বসে থাকা অবস্থায় আসামী আল আমিনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আল আমিনের বিরুদ্ধে স্ত্রী ময়না আক্তার ২০১৭ সালের ৪৮নং পারিবারিক মামলায় রায় পাওয়ার পর ২০১৮ সালে ৩৬নং পারিবারিক ডিক্রি জারী মামলাও দায়ের করেন। মামলার পর থেকে আল আমিন দীর্ঘদিন পলাতক ছিলেন। শনিবার (০২ আগস্ট) রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং রবিবার সকালে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত পুলিশ পরিদর্শক মোঃ মিজানুর রহমান জানান, “আসামী পালানোর বিষয়টি সত্য। আদালতের আদেশ অনুযায়ী কারাগারে নেওয়ার পথে সে হাতকড়া খুলে পালিয়ে যায়। তবে দ্রুত সময়ের মধ্যে আমরা তাকে আবার গ্রেপ্তার করেছি।”

বরগুনা জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাড. মোঃ আহসান হাবিব স্বপন বলেন, “২০১৮ সালে আমি তার পক্ষে আইনি সহায়তা দিয়েছিলাম। সে জামিনে মুক্তির পর দীর্ঘদিন আত্মগোপনে ছিল। পুলিশের দায়িত্বে গাফিলতির কারণেই সে পালিয়ে যেতে পেরেছে। যথাযথ নিয়মে আসামী হস্তান্তর করলে এ ধরনের ঘটনা ঘটত না।”

ঘটনার পর আদালতপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়ভার নিয়ে নানা আলোচনা চলছে। পুলিশের পক্ষ থেকে গাফিলতির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আদালত চত্ত্বর থেকে পালানো আসামী বরগুনা থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৩০:২৪ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

বরগুনা জেলা জজ আদালত চত্ত্বর থেকে পালানো আসামী মোঃ আল আমিন (৩০) অবশেষে পুলিশি অভিযানে গ্রেপ্তার হয়েছে। রবিবার (০৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে আদালতের আদেশে কারাগারে পাঠানোর সময় আদালত প্রাঙ্গণে রাখা গাড়ির কাছ থেকে হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যান তিনি।

আদালত পুলিশ সূত্রে জানা যায়, আল আমিনকে আদালত থেকে বরগুনা জেলা কারাগারে নেওয়ার জন্য এএসআই মোঃ আমিনুল ইসলাম ও তিনজন কনস্টেবলের সমন্বয়ে একটি দল দায়িত্বে ছিল। কিন্তু গাফিলতির সুযোগে আসামী পালিয়ে যায়।

আরও পড়ুন  মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডের অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার